কলকাতা ৩৫°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামরাজ্য

বইমেলাতেও SIR হয়রানির প্রতিবাদ মমতার: লিখেছেন ২৬টি কবিতা, এবার প্রকাশিত আরও ৯টি বই

বইমেলাতেও SIR হয়রানির প্রতিবাদ মমতার: লিখেছেন ২৬টি কবিতা, এবার প্রকাশিত আরও ৯টি বই

৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনের মঞ্চ থেকেও কমিশন-এজেন্সির ভূমিকা নিয়ে ফের তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এসআইআর নিয়ে হয়রানির প্রতিবাদে নিজের সৃষ্টিশীল প্রতিভার মাধ্যমে প্রতিবাদ জানান। এই বিষয়কে কেন্দ্র করে ২৬টি কবিতা লিখে ফেলেছেন তিনি। জানান, “২৬-এ ২৬টা কবিতা লিখেছি- হেলিকপ্টারে যেতে যেতে দু’-তিনদিনে। ওটাই ‘SIR’ হিসেবে বেরোবে”। এবারের বইমেলায় মমতার লেখা আরও ৯টি বই প্রকাশিত হবে। তিনি জানান, “আগে ছিল ১৫৩টা, এবারে আরও ৯টা বেরোবে। মোট বইয়ের সংখ্য়া ১৬৩”। একই সঙ্গে তাঁর ছবির প্রদর্শনীর জন্য সিবিআই তদন্ত করা হয়েছিল বলে অভিযোগ করেন মমতা। 

Sponsored

Sranchi In Article

কলকাতা বইমেলার (Kolkata Book Fair) উদ্বোধনেও মানুষের গণতান্ত্রিক অধিকারহরণের প্রতিবাদে সুরচড়ান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। বলেন, “মানুষের বিপদ দেখে চুপ করে থাকলে একদিন নিজেকেও বিপদে পড়তে হবে।” এর পরেই রাজ্যে এসআইআর (SIR) হয়রানির অভিযোগ তুলে মমতা বলেন, ঘণ্টার পর ঘণ্টা মানুষকে লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে। বহু মৃত্যুর ঘটনা ঘটছে। একইসঙ্গে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, কবি জয় গোস্বামীকে এসআইআর নোটিশ পাঠানো নিয়েও ফের একবার কমিশনকে একহাত নেন প্রশাসনিক প্রধান। এই পরিস্থিতিকে এজেন্সির ‘নির্যাতন’-এর সঙ্গেই তুলনা করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ”লজিক্যাল ডিসক্রিপান্সি কোনওদিন এসআইআরে ছিল না। একমাত্র এই রাজ্যেই হচ্ছে। অন্য কোথাও হচ্ছে না। ডার্কলিস্ট, ফাইনাল লিস্ট বের হওয়ার পর যারা বঞ্চিত হয়েছেন তাঁরা যাবেন।” 

Sponsored

Merlin In Article

নিজের সম্পর্কে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, "আমি ছোটখাটো লিখি। আমি তো জ্ঞানীগুণী লোক নই, আমি খুব সিম্পল। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি- আমারে না জানি করি প্রচার, আমার আপন কাজে।" এসআইআর নিয়ে হয়রানির প্রতিবাদে সৃষ্টিশীলতার মাধ্যমে নির্দেশ প্রতিবাদ তুলে ধরেছেন মমতা। জানান, “২৬-এ ২৬টা কবিতা লিখেছি। হেলিকপ্টারে যেতে যেতে দু’-তিনদিনে। ওটাই ‘SIR’ হিসেবে বেরোবে”।

Sponsored

Camelia In Article

নিজের আঁকা ছবি নিয়ে দু’টি প্রদর্শনী করার পরেই তাঁর বিরুদ্ধে সিবিআই (CBI) নামানো হয়েছিল। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বললেন, “তখন আমার নিজেকে লাঞ্চিত মনে হয়েছিল, অপমানিত বোধ করেছি।" তিনি জানান, মুখ্যমন্ত্রী কোনও বেতন বা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে পেনশন নেন না। মমতার কথায়, তাহলে কত কোটি টাকা সরকারকে দিয়েছি! তাঁর আঁকা ছবির টাকা সবই দান করেছেন বলে জানান তৃণমূল সুপ্রিমো। 

Sponsored

Techno India In Article

এবার তাঁর লেখা বইয়ের সংখ্যা আরও বাড়বে বলে জানান মুখ্যমন্ত্রী। বলেন, ”আমার মোটামুটি ১৫৩টা বই বেরিয়েছে। এবার হয়তো ৯টা বেরবে। আমি আমার রাজনৈতিক জীবনের কিছু কথা, সবটা এখনও বলিনি। কারণ, সবটা বলে দিলে আগামিদিনের জন্য হৃদয়ের সঞ্চিত ভাণ্ডারে কী থাকবে? একটা কথাভাণ্ডার দিয়েছি। একটু একটু লিখেছি। আরও অনেক বইয়ের মধ্যে এসআইআরে যে হেনস্থা চলছে, তা থাকবে। যেহেতু এটা ২৬, ছাব্বিশে ছাব্বিশটা কবিতা আমি হেলিতে যেতে যেতে ২-৩দিনের মধ্যে লিখে দিয়েছি। ওটা এসআইআর হিসাবে বেরবে। এবার সংখ্যাটা ১৬২ হবে।” 

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →