কলকাতা ২৯°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামরাজ্য

দিল্লির যমুনাতে ডুব দিয়ে আসবেন? মোদিকে চ্যালেঞ্জ মমতার

দিল্লির যমুনাতে ডুব দিয়ে আসবেন? মোদিকে চ্যালেঞ্জ মমতার

বাংলার নির্বাচনে বিজেপির পালে হাওয়া লাগতে ঝালমুড়ির দোকান থেকে গঙ্গাবক্ষে নৌকাবিহার করেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার, এই নিয়ে তাঁকে তীব্র খোঁচা দেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেন, ”চ্যালেঞ্জ করছি, গঙ্গায় নৌকাবিহার করেছেন, ভাল করেছেন। স্বাগত। আমিও যাই চন্দননগরে পুজোর সময়ে গঙ্গাবিহার করতে করতে। আমি গঙ্গাসাগরেও যাই। আপনি একবার দিল্লির যমুনাতে ডুব দিয়ে আসবেন?”

Sponsored

Sranchi In Article

এদিন সকালেই গঙ্গায় নৌকাবিহার করেন মোদি। এর পরে হাওড়া বিধানসভার দলীয় প্রার্থীদের হয়ে হাওড়া ময়দান মেট্রো চ্যানেলের জনসভা করেন তৃণমূল সুপ্রিমো। সেখান থেকেই মোদিকে নিশানা করে বলেন, “কখনও ছাত্রছাত্রীকে অ্যাটাক করছো। কখনও মা-বোন নাকি রাস্তায় হাঁটতে পারে না বলছো। আজ আবার উনি নৌকাবিহার করেছেন। আমি বলি, পশ্চিমবঙ্গের গঙ্গা আর আপনার দিল্লির যমুনা মিলিয়ে নিন। পশ্চিমবঙ্গের গঙ্গা পরিষ্কার। তাই নৌকাবিহার করে হাওয়া খেয়েছেন সকালবেলায়। এটা ভোটের রাজনীতি। ফটোশপিং। গঙ্গায় নৌকাবিহার করেছেন, ভালো করেছেন। স্বাগত। আমিও যান চন্দননগরে পুজোর সময়ে গঙ্গাবিহার করতে করতে। আমি গঙ্গাসাগরেও যাই। চ্যালেঞ্জ করছি, আপনি একবার দিল্লির যমুনাতে ডুব দিয়ে আসবেন? দিল্লির যমুনা ক্যায়সা হ্যায়, পুরা দূষণ হ্যায়, পলিউটেড হ্যায়। আপনি দিল্লির যমুনাকে সামলাতে পারেন না। আর আমাদের গঙ্গায় এসে ফটো তোলেন।”

Sponsored

Merlin In Article

এসআইআর নিয়ে মোদিকে নিশানা করে মমতা (Mamata Banerjee) বলেন, ”লোকের ভোটের তালিকা থেকে নাম কেটে দিয়েছেন, মহিলাদের উপর অত্যাচার করছেন মহিলাকে, যিনি ধর্ষণ করেন তাঁকে টিকিট দেন। আর আপনি বলেন বাংলা জ্বলছে। বাংলা জ্বলছে না বরং আপনি জ্বলছেন।”

Sponsored

Camelia In Article

প্রথমদফা নিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, ”আমাদের যা মাইনাস জায়গাগুলো ছিল কালকে আমরা এগিয়ে গেছি, বিজেপি অনেক সিটে হারবে। মনে রাখবেন, আগেরবার যা সিট ছিল তার অর্ধেক ও পাবেন না। সেই জন্য বাংলা কামড়ে আজকে অমিত বাবুকে মিটিং করতে হয়েছে‌ প্রশাসনকে নিয়ে। হাওড়া স্টেশনকে ইন্টারন্যাশনাল স্টেশন আমি করে দিয়েছিলাম তুমি করনি। দক্ষিণেশ্বর, সাঁতরাগাছি সবই আমি করে দিয়েছি। বাংলাকে বদনাম করার আগে মনিপুর যাও, মনিপুর জ্বলছে, মনিপুরকে সামলাও। দিল্লির নয়ডা জ্বলছে বন্দুক দিয়ে নয়ডাকে শাসন করবে মেয়েরা যারা বেরোচ্ছে তাদের গলা টিপে মারছে।”

Sponsored

Techno India In Article

অমিত শাহকে নিশানা করে মমতা বলেন, ”তোমার স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির নেতা হতে পারে কিন্তু তোমার হোম মিনিস্টার মনে রেখে দিও তোমার ইলেকশন নেই তুমি পার্টির হয়ে কাজ করছ। তোমার চেয়ারের তো একটা রেসপেক্ট আছে। আপনি বলছেন যে ইলেকশন হয়ে গেলে  পা উপরে করে আর মাথা নিচে করে ঝোলাবেন আর মারবেন এটা কি আপনার মুখে সাজে।”

Sponsored

Shyam Sundar In Article

তৃণমূলের কথায়, ”এত গর্জন বাংলা এসে করছেন যেন মনে হচ্ছে সাবসিটে আপনি জিতে গেছেন। আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ সব জায়গায় গোল্লা। রেজাল্টটা বেরোলে মিলিয়ে নেবেন। সারা দেশটাকে বিক্রি করে দিয়েছেন রেলের বাজেট বন্ধ করে দিয়েছেন। আমি রেল মিনিস্টার ছিলাম আমি চারবার রেল বাজেট প্লেস করেছি। ভোট দেওয়ার পরেও ভোটার স্লিপটা নিজেদের সঙ্গে রেখে দেবেন পরবর্তীকালে দেখানোর জন্য না হলে হয়তো আপনাদেরও পরে নাম কেটে দেবে- এদেরকে আমি বিশ্বাস করি না।”

Sponsored

Probe In Article

-

-

-

-

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →