রাজ্য সরকারি ও সরকারের অনুমোদনপ্রাপ্ত সংস্থার কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে তারকেশ্বরের সভা থেকে বড় বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেন, ‘‘পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে সরকারি কর্মচারীরা পেনশন পান। মনে রাখবেন ২৫ শতাংশ ডিএ আপনারা পেয়ে গিয়েছেন। চার শতাংশ ডিএ-ও পেয়ে যাবেন।"
Sponsored

সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই ভোট ঘোষণার আগেই রাজ্যে বকেয়া DA দেওয়ার দিন ঘোষণা করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো ডিএ পেতেও শুরু করে দিয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। তবে সরকারি অনুমোদনপ্রাপ্ত সংস্থাগুলির কর্মীরা এখনও কোনও নির্দেশ পাননি। এদিন সে বিষয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
Sponsored

একইসঙ্গে মহিলা সংরক্ষণ সংক্রান্ত বিল নিয়েও এ দিন জনসভা থেকে সরব হন মমতা। ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর যে বিল ৪৫০ ভোট পেয়ে পাশ হয়ে গিয়েছে, তা আর কতবার পাশ করাতে হবে সে প্রশ্ন তোলেন। কেন এতদিনেও ওই সংরক্ষণ কার্যকর করা গেল না? প্রশ্ন তোলেন তিনি। তাঁর কথায়, "মহিলা বিল আগেই পাশ হয়েছে। মহিলাদের ভালবাসলে তোমরা যে মহিলা বিল পাশ হয়েছে তা চালু করে দিতে। আমাদের ৩০ শতাংশের বেশি সাংসদ"।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







