বিধানসভা নির্বাচনের (West Bengal assembly election) আগে অপরিকল্পিত এসআইআর নিয়ে নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিরুদ্ধে একযোগে আক্রমণ তীব্র করছে তৃণমূল কংগ্রেস (TMC)। অশান্তির আবহে এবার দিল্লি যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সোমবার সাধারণতন্ত্র দিবসে লোকভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Anand Bose)আমন্ত্রণে সৌজন্যমূলক চা চক্রে যোগ দিয়ে দিল্লিযাত্রার কথা জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। যদিও মুখ্যমন্ত্রী দিল্লির নির্বাচন কমিশন (ECI) দফতরে যাবেন কিনা সেটা স্পষ্ট নয়।
SIR নিয়ে অশান্তির আবহে আগামী সপ্তাহে দিল্লি সফরে বাংলার মুখ্যমন্ত্রী
Sponsored

SIR নিয়ে সাধারণ মানুষের হয়রানির কথা তুলে প্রথম থেকেই কমিশনের তুঘলকি সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন মমতা। এবার তাঁর দিল্লি যাওয়ার কথা ঘোষণা হতেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।সূত্রের দাবি, রাজ্যের ছবিটা জাতীয় স্তরে তুলে ধরতে, ভোটার তালিকায় নিবিড় সংশোধনী প্রক্রিয়ার ফলে যাঁদের পরিবারের সদস্যদের মৃত্যু হয়েছে তাদের প্রতিনিধিদের নিয়ে দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী। এর আগে এসআইআরের কার্যপদ্ধতির জটিলতা ও অমানবিকতার অভিযোগে বাংলার মুখ্যমন্ত্রী মোট পাঁচটি চিঠি লিখেছেন জ্ঞানেশ কুমারকে। কিন্তু জবাব আসেনি। তাহলে কি এবার সরাসরি রাজধানীতে কমিশনারের সঙ্গে দেখা করবেন মমতা? এ প্রশ্ন ঘোরাফেরা করছে ওয়াকিবহাল মহলে। পাশাপাশি, আগামী মাসের শুরুতেই কেন্দ্রের বাজেট অধিবেশন পর্ব। মঙ্গলবার এক সর্বদলীয় বৈঠকে তৃণমূলের তরফের দুই সাংসদ সাগরিকা ঘোষ ও শতাব্দী রায় অংশ নেবেন। মুখ্যমন্ত্রীর সফর চলাকালীন যেহেতু বাজেট অধিবেশন চলবে, তাই সেই সময় তৃণমূলের সংসদীয় কমিটির স্ট্রাটেজি মমতা নিজেই ঠিক করে দিতে পারেন বলে মনে করা হচ্ছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







