কলকাতা ৩৪°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামরাজ্যদেশগুরুত্বপূর্ণ

বাংলায় SIR বিরোধিতায় আজ সুপ্রিম কোর্টে 'আইনজীবী' মমতা

বাংলায় SIR বিরোধিতায় আজ সুপ্রিম কোর্টে 'আইনজীবী' মমতা

হাইভোল্টেজ বুধবারে বাংলার মুখ্যমন্ত্রী নতুন রূপে ধরা দেবেন দিল্লির সুপ্রিম দরবারে (CM will be present in Supreme Court SIR hearing)। রাজধানীতে মুখ্যমন্ত্রী পৌঁছতেই থরহরি কম্প অবস্থা বিজেপির। এবার বাংলার মানুষের অসহায়তার কথা, নির্বাচন কমিশনের চক্রান্তের SIR বিরোধিতায় কালো রোব পরে দেশের শীর্ষ আদালতে উপস্থিত হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে, বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী, বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে এসআইআর সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা। এখানেই মামলাকারী হিসেবে মমতার উপস্থিতি পাশাপাশি তাঁকে আইনজীবী হিসেবেও দেখা যাবে বলে আভাস মিলেছে। আজ ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে রাজ্য তথা গোটা দেশ।

Sponsored

Sranchi In Article

বাংলার মানুষের দুঃখ যন্ত্রণায় সর্বদা পাশে থেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের (ECI) ঔদ্ধত্য তিনি সহ্য করেননি। সংবাদ দত্তমের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে জানিয়েছেন মিথ্যেবাদী ইসিআইকে তিনি বয়কট করছেন। জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) বিরুদ্ধে ইম্পিচমেন্ট আনার তোড়জোড় শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এর মাঝেই এবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বেঞ্চে SIR মামলার শুনানিতে থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেসের (TMC) সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলও এই সংক্রান্ত ইঙ্গিত করা হয়েছে। পাশাপাশি ‘বার অ্যান্ড বেঞ্চ’ জানিয়েছে, মুখ্যমন্ত্রীর নামে বুধবার সুপ্রিম কোর্টের তরফে একটি গেট পাস ইস্যু করা হয়েছে। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেন এসআইআর সংক্রান্ত যে মামলা করেছেন প্রধান বিচারপতির বেঞ্চে এক নম্বর কোর্টে শুনানির তালিকায় তা ২১ নম্বরে রয়েছে। এই একই বিষয়েই অন্য একটি পিটিশন দাখিল করেছিলেন মমতা। সেই মামলা প্রধান বিচারপতির বেঞ্চে এক নম্বর কোর্টে শুনানির তালিকায় ৩৭ নম্বরে রয়েছে। পাশাপাশি কবি জয় গোস্বামীকে হিয়ারিং-এ ডাকা হয়েছিল, এরপরই তিনি আদালতে যাওয়ার কথা জানান। আজ এই সংক্রান্ত মামলা রয়েছে শুনানির তালিকায় ৩৬ নম্বরে।

Sponsored

Merlin In Article

মুখ্যমন্ত্রী বারবার অভিযোগ করেছেন যে, মানবিক দৃষ্টিভঙ্গিকে উপেক্ষা করেই আইন ও বিধি লঙ্ঘন করে এসআইআর চাপিয়ে দেওয়া হয়েছে। এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে ইতিমধ্যে মুখ্য নির্বাচন কমিশনারকে ছ’টি চিঠি পাঠিয়েছেন মমতা। উত্তর আসেনি। সোমবার জ্ঞানেশ কুমারের একসঙ্গে বৈঠক ছিল তাঁর। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) , কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি SIR আতঙ্কে মৃতদের পরিবারের ১২ সদস্যকেও নিয়ে গেছিলেন মুখ্যমন্ত্রী। এরপর মুখ্য নির্বাচন কমিশনারের দুর্ব্যবহারের অভিযোগ করে মাঝপথে বৈঠক 'বয়কট' করেন মমতা।

Sponsored

Camelia In Article

এবার সুপ্রিম কোর্টে কালো কোর্ট পরে বাংলার প্রশাসনিক প্রধানকে নয়া ভূমিকায় দেখতে চলেছে রাজ্য তথা গোটা দেশ। আজ সকলের নজর শীর্ষ আদালতে।

Sponsored

Techno India In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

-

 

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →