বারামতিতে জনসভা করতে যাচ্ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত। বিমান ওড়ার ক্ষেত্রে আবহাওয়াজনিত কোনও সমস্যা ছিল না। ফ্লাইটের উড়ান শুরু হওয়ার সময়ও কোন যান্ত্রিক ত্রুটি ধরা পড়েনি। তাহলে দুর্ঘটনা ঘটলো কীভাবে? কেন সফট ল্যান্ডিং করা সম্ভব হল না? পাইলট কি এমারজেন্সি ল্যান্ডিং করার অনুমতি চেয়েছিলেন? অত্যন্ত আধুনিক প্রযুক্তিতে তৈরি এই বিমানে, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ বলে প্রাথমিকভাবে মনে করছেন অভিজ্ঞ পাইলটরা। তাহলে ঠিক কী হয়েছিল? মেকানিক্যাল ত্রুটির কারণেই দুর্ঘটনা নাকি অন্তর্ঘাত? এনসিপি নেতার মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে। - - - - - - - - -Deeply shocked and stunned by the suddden demise of Ajit Pawar! The Deputy Chief Minister of Maharashtra and his co-passengers have died in a disastrous plane crash at Baramati today morning, and I am feeling a deep sense of loss. My condolences to his family including his uncle…
— Mamata Banerjee (@MamataOfficial) January 28, 2026
অজিত পাওয়ারের মৃত্যুতে শোকপ্রকাশ করে সঠিক তদন্তের দাবি বাংলার মুখ্যমন্ত্রীর
বুধবার সকালে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের (Ajit Pawar)। ফ্লাইটে থাকা পাইলট, ক্রু-সহ সকলেরই মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি লেখেন, 'আমি গভীরভাবে মর্মাহত ও স্তব্ধ! আজ সকালে বারামতীতে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী এবং তাঁর সহযাত্রীদের মৃত্যু হয়েছে। এ এক বিরাট ক্ষতি। তাঁর কাকা শরদ পাওয়ার সহ তাঁর পরিবার এবং প্রয়াত অজিত জির সমস্ত বন্ধুবান্ধব এবং অনুসারীদের প্রতি আমার সমবেদনা।' পাশাপাশি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে এই ঘটনার সঠিক তদন্তের দাবিও করেছেন মমতা।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







