নির্বাচনের আগে জনসংযোগে বাড়তি জোর তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সভার পর দুই পদযাত্রা মমতার। তাঁকে দেখতে উপচে পরা মানুষের ভিড়। শনিবার উত্তর দমদম পুরসভার বণিক মোড় থেকে বিরাটি মোড় ( Banik More to Birati More) পর্যন্ত দীর্ঘ পদযাত্রায় অংশ নেন তিনি। তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্যের সমর্থনে (Chandrima Bhattacharya) আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই এলাকায় উন্মাদনা ছিল কর্মী-সমর্থনকদের মধ্যে।
Sponsored

রাস্তার দু’ধারে ভিড় জমান অসংখ্য মানুষ। কেউ হাতে ফুল, কেউ আবার শুধুই একবার মুখ্যমন্ত্রীকে কাছ থেকে দেখার আশায় অপেক্ষায় ছিলেন। পদযাত্রার পুরো পথজুড়ে সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। জননেত্রীও বারবার হাত নেড়ে সকলের শুভেচ্ছা গ্রহণ করেন এবং উপস্থিত মানুষের অভিবাদনের জবাব দেন। বিরাটির রাস্তায় জনসংযোগে মোটরবাইকেও চড়েন মমতা। এর আগেও তাঁকে বহুবার বাইকে চড়তে দেখা গিয়েছে। বিরাটিতে ফের পুরনো মেজাজে তৃণমূল সুপ্রিমো।
Sponsored

এরপর নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে দ্বিতীয় পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিট থেকে কালীঘাট রোডের ক্রসিং পর্যন্ত দীর্ঘ এই পদযাত্রা হয়। ঘরের মেয়েকে দেখতে রাস্তার দুধারে মানুষের ভিড়। তাঁকে ফুল উত্তরীয় দিয়ে বরণ করে নেয় ভবানীপুরের মানুষ। পথে তিনি এক বয়স্ক মানুষের সঙ্গে কথা বলেন এবং এক খুদেকে স্নেহভরে অটোগ্রাফও দেন। তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন সাধারণ মানুষ। দুইটি পৃথক কর্মসূচিকে ঘিরে এদিন কার্যত জনসমুদ্রের চেহারা নেয় দুই এলাকা।
Sponsored

Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







