বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের অন্যতম অস্ত্র কেন্দ্রীয় এজেন্সির (central agency) হাতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী। নির্বাচনের আগে থেকে বিজেপির এই এজেন্সি প্রয়োগের চাপ নিয়ে সতর্ক করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আদতে ভয় দেখানোর রাজনীতিই যে এই এজেন্সির মাধ্যমে করতে চাইছে বিজেপি, পরোক্ষভাবে তা স্মরণ করিয়ে এবার কবিতা লিখলেন মমতা।
Sponsored

‘ব্রেভ’ (Brave) শীর্ষক কবিতায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজের অন্তরের শক্তিতে বলিয়ান হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন – সাহসি ও শক্তিশালী হও। তুমি যদি আত্মবিশ্বাসী হও তাহলে কেউ তোমায় স্পর্শ করতে পারবে না। তোমার শক্তি তোমার অন্তরেই। তাকে গর্বের সঙ্গে লালন করো।
Sponsored

তিনি লিখেছেন, ভিতুরা সবসময়ই ভিতুই হয়। যে শক্তিশালী সেই টিকে থাকে। পাশবিক শক্তির মুখোমুখি হাসি মুখে দাঁড়াও। তোমার হাসিই তোমার মনের শক্তি।
Sponsored

পরিবর্তিত পরিস্থিতিতে মনের জোর দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা যেখানে তিনি লিখেছেন, যখন তুমি জন্মেছিলে তুমি একাই ছিলে। এবং যখন তুমি মারা যাবে তখনও একাই থাকবে। শুধু তোমার ভালো কাজই চিরজীবনের জন্য কাজ করে যাবে।
Sponsored

Sponsored

বিশ্বাস রাখার উপর জোর দিয়ে মমতা কবিতায় লেখেন, নিজের ভালো কাজের প্রতি আত্মবিশ্বাসী থাকো। খারাপ কোথাও থাকবে না। অল্প সময়ের জন্য, মন ভাঙতে দিও না। সবসময় নিজের হৃদয়কেই ভালোবেসো। শেষ পর্যন্ত, তুমিই জয়ী হবে। সেই বিশ্বাস রাখো।
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







