নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে লড়বেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল সূত্রে (Trinamool Congress) জানানো হয়েছে, আগামী ৮ এপ্রিল র্যালি করে মনোনয়নপত্র (Nomination) জমা দিতে যাবেন তিনি। ওই দিন কালীঘাটের বাসভবন থেকে মিছিল করে গোপালনগর সার্ভে বিল্ডিং পর্যন্ত যাবেন তিনি। সেখানেই দাখিল করবেন মনোনয়ন। সঙ্গে থাকবেন দলের বড় বড় নেতারা। সেদিন সঙ্গে থাকতে পারেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং দক্ষিণ কলকাতার জেলা সভাপতি দেবাশিস কুমার এছাড়াও, ভবানীপুরের সব তৃণমূল কাউন্সিলররা সামিল হতে পারেন ওই র্যালিতে।
৮ এপ্রিল মনোনয়নপত্র জমা, মিছিল করে সার্ভে বিল্ডিং যাবেন দলনেত্রী: সূচি প্রকাশ তৃণমূলের
Sponsored

বর্তমানে নির্বাচনী প্রচারে এক জেলা থেকে অন্য জেলায় ছুটে যাচ্ছেন তৃণমূল নেত্রী ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার বীরভূমের নানুরে সভা করেছেন মমতা। তার মধ্যেই ১ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত কর্মসূচির তালিকা প্রকাশ করলো তৃণমূল। এই ৮ দিন বীরভূম দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া জুড়ে প্রচার করবেন মমতা। তারপর ৮ এপ্রিল কলকাতায় র্যালি করে মনোনয়নপত্র জমা দেবেন ভবানীপুর কেন্দ্রের প্রার্থী মমতা। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই প্রচার শুরু করে দিলেও, তৃণমূল এখনও বিশেষ কর্মসূচি নেয়নি। তবে এবার মমতা নিজের ওয়ার্ড তথা ৭৩ নম্বর ওয়ার্ডে বাড়তি গুরুত্ব দিচ্ছে বলে তৃণমূল সূত্রে খবর।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







