দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকার, কেন্দ্র যতই পরিষেবা স্বাভাবিক প্রমাণের চেষ্টা করুক না কেন বাস্তব ছবিটা ঠিক তার বিপরীত। এই অবস্থায় রাজ্যের মানুষের সমস্যার কথা ভেবে আজ জরুরি বৈঠক ডেকেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাপ্লাই চেইন যাতে বন্ধ করা না হয়, তার জন্য কেন্দ্রীয় সরকারের (Govt of West Bengal) কাছে আর্জি জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাজ্য সরকার একটি এসওপি (SOP) তৈরি করবেন বলে জানিয়েছেন মমতা। পাশাপাশি কালোবাজারি রুখতে পুলিশকেও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
গ্যাসের সঙ্কট মোকাবিলায় আজ জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী
Sponsored

পরিকল্পনা ছাড়া, আলোচনা ছাড়া আচমকা গ্যাসের (LPG) দাম বৃদ্ধি করেছে কেন্দ্র (Centre)। একই সঙ্গে গ্যাস বুকিং-এর সময়সীমাও বাড়ানো হয়েছে। বুধবার সকাল থেকে রাজের বিভিন্ন প্রান্তে মানুষের সমস্যা ছবি ধরা পড়েছে। গ্যাসের সাপ্লাই রাজ্য সরকারের হাতে নেই। মুখ্যমন্ত্রীর অভিযোগ, পেট্রোলিয়ামের ক্রাইসিস হচ্ছে জেনেও সেটার জন্য প্রপার প্ল্যানিং না করে কীকরে বলা হয় যে গ্যাস বুক করার ২৫ দিনে গ্যাস পাওয়া যাবে! বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, “আমি তো ভর্তুকি দিতে চাই। তাতে লাভ হবে না। কারণ গ্যাসের জোগানই নেই! গ্রামবাংলা থেকে শহর— সকলের এতে সমস্যা হচ্ছে। আমি এটা নিয়ে কথা বলেছি। বৃহস্পতিবারই বৈঠক ডেকেছি। একটা কিছু বিকল্প ভাবা দরকার। দেখছি কী করা যায়।" গ্যাসের দাম বৃদ্ধির জেরে অনেক রুটে অটো ভাড়া বাড়ান হয়েছে। বন্ধের মুখে অনেক রেস্তরাঁ। মমতা বলেন, “যাঁরা দাম বাড়িয়েছেন, তাঁদের যুক্তি সঙ্গত। কিন্তু মানুষের কথা ভাবা দরকার। মানুষের স্বার্থে বিকল্প কিছু ভাবতে হবে। আমি বৈঠক করব। আমাদের টাকা নেই, তা-ও আমি সাহায্য করতে পারি। কিন্তু টাকা দিলেও গ্যাস পাওয়া যাবে না। ২৫ দিনের ওই ঘোষণা করাই সবচেয়ে বড় ভুল হয়েছে। এটা কেন বলল? এতেই আমার আপত্তি। আমি বিকল্প ভেবে তারপর তো ঘোষণা করব!“ আচমকা গ্যাসের এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী সোমবার শহরে মিছিলের ডাকও দিয়েছেন তৃণমূল (TMC) সুপ্রিমো।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







