দোল উৎসবের প্রাক্কালে কল্যাণী এক্সপ্রেসওয়ের (Kolkata Kalyani Super Highway) ৪৫ কিলোমিটার দীর্ঘ অত্যাধুনিক সড়কের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয় (Mamata Banerjee)। সোমবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দোল ও হোলির মিলন উৎসবের অনুষ্ঠান মঞ্চ থেকেই রাস্তাটির উদ্বোধন করেন মমতা। এই নতুন সড়কপথ সোদপুর, বারাকপুর, নৈহাটি এবং অন্যান্য দিকের মধ্যমগ্রাম, বারাসত, আমডাঙার মত শহরের যানজটপূর্ণ রাস্তাগুলিকে এড়িয়ে কলকাতা বিমানবন্দরের যোগাযোগ রক্ষাকারী বাইপাস হিসেবে কাজ করবে। এই রাস্তাটি জাতীয় সড়ক 2E, রাজ্য সড়ক ১, রাজ্য সড়ক ২, এবং জাতীয় সড়ক ১২ (পুরাতন ৩৪)র সাথে সংযোগ স্থাপন করবে। পাশাপাশি, এসআইআর-এর কারণে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের একজন সদস্যের হাতে চাকরির নিয়োগ পত্র তুলে দেন মুখ্যমন্ত্রী।
কলকাতা-কল্যাণী সংযোগকারী সড়কপথ উদ্বোধন মুখ্যমন্ত্রীর, SIR আতঙ্কে মৃতদের পরিবারের সদস্যদের হাতে নিয়োগপত্র
Sponsored

এছাড়া নিমতায় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে কল্যানী এক্সপ্রেসওয়েগামী ৩ লেনের ১.৫ কিমি দীর্ঘ ফ্লাইওভারেও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। কাপা থেকে বড় জাগুলি (NH 12 এর সাথে সংযোগকারী) পর্যন্ত ৬.৫ কিমি দীর্ঘ ৬ লেনের এলিভেটেড করিডোরেরও উদ্বোধন করা হল। ৪/৬ লেনের এই সিগন্যাল ফ্রি এক্সপ্রেসেওয়েতে ২১ টি ফ্লাইওভার রয়েছে, আছে আন্ডারপাস। এই নতুন রাস্তার ফলে মাত্র ৪০ মিনিটের মধ্যে পৌঁছন যাবে কলকাতা থেকে কল্যানী। আগে এই দূরত্ব পার করতে সময় লাগত কমপক্ষে দু ঘণ্টা। আন্তর্জাতিক মানের এই প্রকল্পে মোট খরচ হবে ৩৩৫৫.৯৪ কোটি টাকা। কল্যানী এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত হতে চলেছে নির্মীয়মান গঙ্গার উপরের ৬ লেনের দ্বিতীয় ঈশ্বর গুপ্ত সেতু। রাজ্য সরকারের অধীন West Bengal Highway Development Corporation Ltd সংস্থার তরফে গোটা কাজটি করা হয়েছে। নতুন এই রাস্তা চালু হলে উত্তর ২৪ পরগনা, নদিয়া ও হুগলি জেলার মানুষের পরিবহন ব্যবস্থায় বিপুল পরিবর্তন আসতে চলেছে। খুব সহজেই উত্তরবঙ্গ-গামী গাড়িগুলি বারাসতের যানজট এড়িয়ে নিজেদের গন্তব্যে পৌঁছতে পারবে। কলকাতা থেকে কল্যানী এইমস পৌঁছনও অনেকটাই সহজ হয়ে যাবে। স্বাভাবিকভাবেই এর ফলে মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নতি হবে। আরও পড়ুন: ডবল ইঞ্জিন রাজ্যেই সবচেয়ে বেশি অত্যাচারিত SC-ST-রা: ‘তফশিলির সংলাপ’ সমাবেশে বিস্ফোরক অভিযোগ অভিষেকের
Sponsored

এসআইআর-এর কারণে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের একজন সদস্যের হাতে চাকরির নিয়োগ পত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী। এদিন ৩৬ জনকে নিয়োগ পত্র দেওয়া হয়। সিভিক ভলেন্টিয়ারের চাকরি দিয়েছে রাজ্য সরকার।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







