দোলের প্রাক্কালে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত দোল ও হোলির মিলন উৎসবের মঞ্চ থেকে সর্বধর্ম সমন্বয় ও সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সোমবার এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই একটি রাস্তার উদ্বোধনও করেন তিনি। শিল্পীদের অনুরোধে নাচের তালে তালে পা-ও মেলান তিনি। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দ্রনীল সেন, মন্ত্রী নির্মল দাস, ইমন চক্রবর্তী, ডোনা গাঙ্গুলি-সহ টেলি ও টলি জগতের একাধিক ব্যক্তিত্ব এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।
প্রাক দোল- উৎসবের মঞ্চ থেকে সর্বধর্ম সমন্বয়-সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর, পা মেলালেন ডান্ডিয়ায়
Sponsored

উৎসবের আবহে মুখ্যমন্ত্রী আগাম দোল ও হোলির শুভেচ্ছা জানিয়ে বলেন, সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের উপস্থিতিই বাংলার সম্প্রীতির পরিচয়। মঞ্চে রাজস্থানি, গুজরাটি, বিহারি ও পাঞ্জাবি নৃত্য পরিবেশনা দর্শকদের মন কাড়ে। সংগীত পরিবেশন করেন নচিকেতা, ইমন ও ইন্দ্রনীল। মুখ্যমন্ত্রী বলেন, "দোল হোক শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের উৎসব।" ইস্কন, রামকৃষ্ণ মিশন ও বিভিন্ন গুরুদ্বারার প্রতিনিধিদের প্রতিও শুভেচ্ছা জানান তিনি। আরও পড়ুন: কলকাতা-কল্যাণী সংযোগকারী সড়কপথ উদ্বোধন মুখ্যমন্ত্রীর, SIR আতঙ্কে মৃতদের পরিবারের সদস্যদের হাতে নিয়োগপত্র
Sponsored

সর্বধর্ম সমন্বয় ও সম্প্রীতির বার্তা দিয়ে তিনি বলেন, “আমরা মানুষকে ভাঙি না, মানুষকে এক করি।” বিভাজনের রাজনীতির বিরোধিতা করে মানবিক শক্তির জয়ের আশাবাদ ব্যক্ত করেন তিনি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর-এর কবিতা উদ্ধৃত করে সম্প্রীতির পক্ষে সওয়াল করেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংস, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগত সিংহ, মৌলানা আবুল কালাম আজাদ-সহ একাধিক জাতীয় নেতার নাম স্মরণ করে দেশপ্রেম ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







