বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রচার প্রায় শেষ করার পর এবার দ্বিতীয় দফার ভোট প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার হলদিয়ার সুতাহাটা সুবর্ণজয়ন্তী মাঠে তৃণমূল (TMC) প্রার্থী তাপসী মণ্ডলের সমর্থনে দুপুর একটা নাগাদ জনসভা করবেন দলনেত্রী। সেখান থেকে চলে যাবেন বারাকপুরে। এই বিধানসভা কেন্দ্রের তারকা প্রার্থী রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) হয়ে প্রচার সারার পাশাপাশি বিপক্ষে থাকা বিজেপি প্রার্থী ও কেন্দ্রীয় সরকারকে একযোগে নিশানা করতে পারেন মমতা। তৃণমূল সুপ্রিমোর তৃতীয় জনসভাটি রয়েছে জগদ্দল বিধানসভা কেন্দ্রের প্রার্থী সোমনাথ সেনের সমর্থনে দুপুর তিনটে নাগাদ। সেখান থেকে সোজা কলকাতায় আসবেন মমতা। সোমবার থেকে মহানগরীতে প্রচার শুরু করেছেন তিনি। আজ উত্তর কলকাতার জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিজয় উপাধ্যায়ের সমর্থনে বড়বাজার সত্যনারায়ণ পার্কের কাছে মুখ্যমন্ত্রীর জনসভা রয়েছে।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







