ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে (Survey Building Alipore) মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী সকাল সাড়ে দশটা নাগাদ কালীঘাটে নিজের বাড়ি থেকে হেঁটে মনোনয়ন কেন্দ্রে পৌঁছন তৃণমূল সুপ্রিমো। ঘরের মেয়েকে একবার দেখার জন্য রাস্তার দুপাশে প্রবল জনোচ্ছ্বাস। দলীয় পতাকা, নীল সাদা বেলুন সাজিয়ে নেত্রীকে শুভেচ্ছা জানান কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ। মমতার সঙ্গে ভবানীপুর কেন্দ্রের আটটি ওয়ার্ডের কাউন্সিলররা ছিলেন। পাশাপাশি ফিরহাদ হাকিমের স্ত্রী ও কন্যা এবং প্রস্তাবক হিসেবে দেখা যায় নিশপাল সিংকেও। ভবানীপুরকে বরাবরই মিনি ইন্ডিয়ার সঙ্গে তুলনা করা হয়। এদিনও মমতার মিছিলে ছিলেন বিভিন্ন ভাষা ধর্মের মানুষেরা। শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে সুপ্রিমোকে শুভেচ্ছা জানান সকলে। এক কথায় ভবানীপুরের ঘরের মেয়ের মনোনয়নে ধরা পড়ল সম্প্রীতির বার্তা। আরও পড়ুনঃ নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে
কালীঘাট থেকে সার্ভে বিল্ডিংয়ের রাস্তায় জন- উন্মাদনা, মনোনয়ন জমা দিলেন মমতা
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







