দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত দগদগে। এক বছর না পেরোতেই ফের পাকিস্তানের হুমকি। এবার লক্ষ্য কলকাতা। অথচ বাংলায় এসেও তা নিয়ে কোনও আশ্বাস তো দূরের কথা পাকিস্তানকে কোনও কড়া বার্তা দিতে দেখা গেল না দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi)। বারবার বাংলায় অনুপ্রবেশকারী নিয়ে অভিযোগ তোলা মোদিকে এবার পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে জবাব না দেওয়া নিয়ে কড়া প্রশ্ন ছুঁড়লেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সঙ্গে যেভাবে কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে বাংলার ভোট নিয়ে ষড়যন্ত্রের চেষ্টা বিজেপির, তা নিয়ে হুঁশিয়ারি দেন মমতা।
কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার
Sponsored

ভারতের প্রতিরক্ষা মন্ত্রীকে জবাব দিতে গিয়ে এবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর (Defence Minister) নিশানায় কলকাতা শহর। প্রয়োজনে কলকাতায় হামলা চালানো বার্তা দিয়েছেন তিনি। পহেলগাম হামলা ও অপারেশন সিঁদুরের পরে গোটা দেশে ঘুরে ঘুরে যে নরেন্দ্র মোদি ভারতীয় সেনা ও ভারতের সাফল্যের কথা ফলাও করে প্রচার করেছিলেন, পাকিস্তানের হুমকির পরে সেই মোদিই নীরব। রবিবার কোচবিহারে সভা করলেও মোদির মুখে নেই কলকাতায় হামলার হুমকির প্রসঙ্গ। সোমবার নাকাশিপাড়ার নির্বাচনী জনসভা থেকে মোদিকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রশ্ন করেন, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী (Pakistan Defence Minister) যখন বল কলকাতাকে টার্গেট করব, সেই কথাটা নরেন্দ্র মোদি কেন বাংলায় এসে কাল বললেন না – উইল টেক স্ট্রং অ্যাকশন?
Sponsored

বিজেপির ব্যর্থতা ও ষড়যন্ত্রে পহেলগামে হামলায় নিরীহ পর্যটকদের প্রাণ গিয়েছে বলে একাংশের গোয়েন্দা রিপোর্টে অনুমান। সেখানেই কলকাতা নিয়ে মোদির নীরবতায় ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি প্রশ্ন তোলেন, চুপ করে বসে ছিলেন। তার কারণ ব্লু প্রিন্ট রেডি? আরেকটা পহেলগাম? নির্বাচনের আগে?
Sponsored

আরও পড়ুন : খোয়াজা-রাজনাথ বাকযুদ্ধ: বিপদে পড়বে কলকাতা!
Sponsored

এমনকি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীকে দিয়ে কলকাতার নামে এই হুঁশিয়ারি নিয়ে তদন্তের দাবি করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বাংলার মানুষকে টার্গেট করলে বাংলা দিল্লিকে টার্গেট করবে। কেন আপনি পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নিলেন না? প্রতিরক্ষা মন্ত্রীকে দিয়ে কে বলিয়েছে একথা। তদন্ত চাই কারা বলিয়েছে। আপনি কেন তাঁদের বিরুদ্ধে অ্যাকশন নেননি? কলকাতাকে টার্গেট করার কথা কেউ বললে আমরা মানব না, সারাদেশকে আক্রমণ করার কথা বললে যেমন আমরা মানব না। কই আপনি তো মুখ দিয়ে বললেননি। আপনি বাংলাকে টার্গেট করতে পারেন। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী যখন বাংলাকে টার্গেট করার কথা বলেন তখন আপনি চুপ করে বসে থাকেন। মুখে প্লাস্টার করে বসে থাকেন।
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







