কলকাতা ২৯°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামরাজ্যগুরুত্বপূর্ণ

আমার মনোনয়ন বাতিলের চেষ্টা! বিজেপির অত্য়াচারের নমুনা তুলে বিল-তোপ মমতার

আমার মনোনয়ন বাতিলের চেষ্টা! বিজেপির অত্য়াচারের নমুনা তুলে বিল-তোপ মমতার

রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর মিথ্যে কারচুপি দিয়ে ক্ষমতার অপব্যবহার করতে ছাড়ছে না বিজেপি। ভবানীপুর কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) মনোনয়ন বাতিল (nomination cancel) করারও চেষ্টা করেছিল বিজেপি, এবার নির্বাচনী প্রচার মঞ্চ থেকে সেই অভিযোগ তুলে সাধারণ মানুষকে নির্বাচন কমিশন ও বিজেপির যৌথ ষড়যন্ত্র নিয়ে সতর্ক করলেন তৃণমূল নেত্রী। সেই সঙ্গে নির্বাচনের সময়ে সংসদে (Parliament) একের পর এক বিল পাশ করার পর্দাও ফাঁস করলেন তিনি। হুঁশিয়ারি দিলেন, দিল্লির ক্ষমতায় এলে বিজেপির এই সব আইন বাতিল করে দেবে বিরোধী জোট।

Sponsored

Sranchi In Article

নির্বাচনের আগে এসআইআর (SIR) করে যেভাবে বাংলার মানুষের ভোট কাটা ও হয়রানির পথে গিয়েছে নির্বাচন কমিশন, সেই ষড়যন্ত্র মনোনয়ন বাতিলের খেলা পর্যন্ত এগিয়েছে। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির (Keshiary) নির্বাচনী জনসভা থেকে নিজের অভিজ্ঞতা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্য়ায় সতর্ক করে দেন, আমার ভোটকেন্দ্রে মনোনয়ন কাটবার জন্য ওই গদ্দাররা আমার নামে দুটো মিথ্যে এপিডেভিট করে আমার মনোনয়ন বাতিল করার চেষ্টা করেছিল। পারেনি শেষ পর্যন্ত। কিন্তু মনে রাখবেন অনেক অসম্মান করেছিল। যাতে আমি না দাঁড়াতে পারি। যদি আমার উপর এই অত্যাচার হয় তাহলে আপনাদের উপর কত অত্যাচার করতে পারে ওরা।

Sponsored

Merlin In Article

আদতে যেভাবে এসআইআরে সাধারণ মানুষ এখনও পর্যন্ত হয়রানি আর অপমানের মুখে, তা স্পষ্ট করে তৃণমূল নেত্রী জানান, যে অত্য়াচার হচ্ছে। এসআইআর একটা বড় স্ক্যাম। বিজেপিকে ক্ষমতায় আনার জন্য একক প্রচেষ্টা। সবার নাম কেটে দেওয়া। মানুষকে লাইনে দাঁড় করিয়ে অসম্মান করা। ৯০ লক্ষ ভোট কেটেছে তার মধ্যে ৬০ লক্ষ হিন্দু। আর ৩০ লক্ষ মুসলমান। আজও মানুষকে লাইনে দাঁড়াতে হচ্ছে।

Sponsored

Camelia In Article

ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে বিজেপির উদ্দেশ্য আসলে কি তা প্রমাণিত হয়েছে বিহারের নির্বাচনের পরেই। সেই উদাহরণ তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) কেশিয়াড়ি (Keshiary) থেকে সতর্ক করেন, বিহারে (Bihar SIR) যাদের ভোট কেটেছে তাদের নাকি বলা হচ্ছে তাদের রেশন বন্ধ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ। আমি বলি আমি থাকতে আমি এসব করতে দেব না।

Sponsored

Techno India In Article

আদতে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকার যে এভাবেই মানুষের উপর অত্যাচারের ছক দিল্লি থেকে বসে করছে তার প্রমাণ - যখন দেশের একাধিক রাজ্য নির্বাচনে ব্যস্ত, তখনই সংসদে পাশ হচ্ছে একের পর এক বিল। বাংলা ভাগের চক্রান্ত নিয়ে সংসদে আসছে ডিলিমিটেশন বিল (Delimitation Bill)। তা নিয়ে কেশিয়াড়ি থেকে মমতার তোপ, নির্বাচন চলাকালীন সংসদে ডিলিমিটেশন বিল আনছে। কতবড় অন্যায় দেখুন। অপেক্ষা করতে পারল না। কারণ টুকরো টুকরো করবে বাংলাকে। এই করার নাম করে এনআরসি (NRC) করবে।

Sponsored

Shyam Sundar In Article

শুধুমাত্র ডিলিমিটেশন বিলেই থেমে নেই কেন্দ্রের বিজেপি সরকার। সংসদে পাশ হচ্ছে ইউনিফর্ম সিভিল কোডও। তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা থেকে সতর্ক করে দাবি করেন, বিজেপির ইস্তাহারে বলেছে ইউসিসি করবে। ইউনিফর্ম সিভিল কোড (Uniform Civil Code) মানে আপনার ইচ্ছামতো ধর্ম চর্চা করা, সংস্কৃতি মানার কোনও অধিকার থাকবে না। একটাই পথ হবে। বিজেপি মন্ত্র শিখিয়ে দেবে, বিজেপি যা বলে দেবে সেটাই করতে হবে। সব দেশের সব কিছু কেড়ে নেবে - আপনার সংস্কৃতি, শিক্ষা, ধর্ম, ঐতিহ্য। ইউনিফর্ম সিভিল কোড মানে একটাই বিজেপি, একটাই নীতি। একটাই বিজেপি সর্বধর্মের সর্বনাশ। আমরা পুরোপুরি এটার প্রতিবাদ করব।

Sponsored

Probe In Article

আরও পড়ুন : কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

তবে বাংলা থেকেই সেই নীতির প্রতিবাদ যে শুরু হবে তাও কেশিয়াড়ি থেকে স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির বিজেপি সরকারকে সতর্ক করে তাঁর হুঁশিয়ারি, এখন কেন সবাই যখন নির্বাচনে ব্যস্ত আছে তখন তোমাকে এই বিলগুলো আনতে হচ্ছে। আজ সংখ্যাগরিষ্ঠতা আছে আজ বিল পাশ করবে। কাল তুমি ক্ষমতায় থাকবে না আমরা বাতিল করে দেব। তুমি যা যা স্বেচ্ছাচারী বিল করেছ আমরা সব বাতিল করে দেব।

-

-

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →