এবার এসআইআর (SIR Issue) প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) পদত্যাগ দাবি করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জগৎবল্লভপুরের (Jagatballavpur) বড়গাছিয়া মাঠের (বড়গাছিয়া হাসপাতালের সন্নিকটে) জনসভায় তিনি বলেন, "মোদিবাবু, হাতজোড় করে একটা অনুরোধ করছি, ২০২৪-এর ভোটার লিস্টে (Voter List) আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। যদি ওই লিস্টে ভোট হয়, তাহলে বাংলায় ৯০ লক্ষ ভোট কাটার জন্য আলাদা করে SIR করতে হলে কেন? আপনাকে পদত্যাগ করতে হবে। তা নাহলে জনগণ আগামীদিনে আপনাকে পদচ্যুত করে দেবেন। মনে রাখবেন গণতন্ত্র সবথেকে শক্তিমান।"
পদত্যাগ করুন: ভোটার তালিকায় নাম বাদ নিয়ে মোদিকে তীব্র নিশানা মমতার
Sponsored

মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও সংযোজন, "আমোদী-প্রমোদী বাবুরা জ্ঞান দিচ্ছেন। সোনার বাংলা বানিয়ে দেবেন। লিখে নিয়ে এসে টেলি-প্রম্পটারে বক্তৃতা দিচ্ছেন। বলুন, বাংলার ছেলে-মেয়েরা বিহারে গেলে অত্যাচার করেন কেন? রাজস্থানে গেলে খুন করো কেন? জিজ্ঞাসা করুন, মেদিনীপুরের ছেলেরা মহারাষ্ট্রে কাজ করতে গেলে খুন করেন কেন? যে রাজ্যে তোমরা বাংলার মানুষকে খুন করো, আর সেই বাংলায় এসে তোমরা বলছো ভোট দাও। লজ্জা করে না! অপদার্থের দল, শুধু সন্ত্রাস আর হিংসা!" আরও পড়ুন: অভিষেক-রুজিরা-সহ তৃণমূলের নেতা-মন্ত্রীদের গাড়ি তল্লাশির নির্দেশ কমিশনের, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব তৃণমূল
Sponsored

এদিনও ফের একবার দলীয় কর্মী-সমর্থকদের ইভিএম নিয়ে সতর্ক করেন দেন তৃণমূলনেত্রী। বলেন, "ইভিএম খারাপ হলে, ওই মেশিনে দয়া করে ভোট করবেন না। অপেক্ষা করবে। মেশীন ঠিক হলে ভোট দেবেন। কাউন্টিংয়ে পাহারা দিতে হবে। কেউ যদি কাউন্টিংয়ের আগে এসে বলেও, আয় আমার সঙ্গে তোকে বিরিয়ান আর রাবড়ি খাওয়াব। বলবেন, তোকে আমি ভোট হয়ে গেলে ক্ষীরের নাড়ু, নারকেলের নাড়ু, তিলের নাড়ু, মুড়ির নাড়ু,খইয়ের নাড়ু...অনেক নাড়ু খাওয়াব। তোদের হাতে খেয়ে আমি ঘুমিয়ে পড়ব ? আর সেই চালাকি করে তুই ভোট লুঠ করবি ? বিজেপি করছে লুঠ, আর বলছে ঝুঠ।"
Sponsored

জগৎবল্লভপুরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "যারা ভয় পান তারা বাড়িতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমান। আমার সেই কর্মীদের চাই যারা বজ্র কন্ঠে বলবে যতই করো হামলা জিতবে আবার বাংলা।"
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







