সামনাসামনি লড়াইয়ে ব্যর্থ বিজেপি। আর সেই কারণেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী, দলের পার্টি অফিসে ইডি-আয়কর দিয়ে তল্লাশি চালাচ্ছে বিজেপি। শুক্রবার কোচবিহারের রাসমেলা ময়দানে জনসভা থেকে সুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
সরাসরি লড়াইয়ে ব্যর্থ বিজেপি! ইডি-আয়কর হানা নিয়ে ক্ষোভ প্রকাশ দলনেত্রীর
Sponsored

শুক্রবার সকাল থেকে রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে তল্লাশি চালাচ্ছে আয়কর দফতরের আধিকারিকরা। বিজেপিকে নিশানায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,"কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছে। আর আমার প্রার্থীর বাড়ি, পার্টি অফিসে তল্লাশি করছে। আমার বিমানেও তল্লাশি করতে গিয়েছিল। আমার সিকিয়োরিটিদের রেড করছেন। নির্লজ্জ, বেহায়া, সামনাসামনি লড়াই করতে পারে না। ভীতু, কাপুরুষ।" ভোটবাক্সে মানুষ জবাব দেবেন বলেই আত্মবিশ্বাসী দলনেত্রী। বিজেপির বিরুদ্ধে বারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে তৃণমূলকে বিপাকে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছে। আরও পড়ুন: মোদিকে তিন ‘বুলেট’ মমতার, হিমন্তকেও দাগলেন তোপ
Sponsored

আজ ভোরবেলা থেকেই দেবাশিস কুমারের মনোহরপুকুরের বাড়ি ও কার্যালয়ে তল্লাশি শুরু করেন আয়কর বিভাগের কর্তারা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। একসঙ্গে দেবাশিসের দুটি ঠিকানায় তল্লাশি চালান আয়কর আধিকারিকরা। এরপর তাঁর শ্বশুরবাড়িতেও তল্লাশি করা হয়। যা নিয়ে ক্ষুব্ধ দলীয় নেতা-কর্মীরা। ক্ষোভ উগরে দেন খোদ তৃণমূল সুপ্রিমোও।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







