একদিকে বিজেপির ভোটে জেতার নানা ধরনের ষড়যন্ত্র। অন্যদিকে এসআইআর-এ সাধারণ মানুষের ভোগান্তি। এসব কিছুর মধ্যে ভবানীপুরে (Bhabanipur) দলীয় কর্মীরা আদৌ কতটা সতর্কতার সঙ্গে কাজ করছেন তা নিয়েও সজাগ দৃষ্টি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। রবিবার অহিন্দ্র মঞ্চে প্রথম কর্মিসভায় (workers meeting) কর্মীদের সতর্ক করে মমতার বার্তা, দল সব কর্মীর খবর রাখে। অতএব যাতে আত্মতুষ্টিতে না ভুগে সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করেন কর্মীরা, সেই বার্তা দেন তিনি।
দল সব খবর রাখে: ভবানীপুরের কর্মিসভায় সতর্ক করলেন মমতা
Sponsored

বিরোধী দলনেতা ভবানীপুরে প্রার্থী হওয়ার পর বিজেপি সব রকম শক্তি সেখানে খরচ করছে। তা নিয়ে তৃণমূল নেত্রী ভবানীপুরের কর্মীদের সতর্ক করেন, ভবানীপুরে কিছু বহিরাগত ঢুকেছে, এই কথা বলে। সেখানে মাথার ঠান্ডা রেখে কাজ করার নির্দেশ দেন তিনি। নির্দেশ দেন, আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। মানুষের কাছে যেতে হবে। একবার নয়, দরকারে তিনবার বোঝানোর নির্দেশ দেন তিনি।
Sponsored

অহিন্দ্র মঞ্চের কর্মিসভায় ভবানীপুরের বুথ স্তরের কর্মী থেকে সমস্ত কাউন্সিলররা উপস্থিত ছিলেন। সূত্রের খবর, কাউন্সিলরদের (councillors) একাংশের কাজে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল নেত্রী মমতা (Mamata Banerjee)। বার্তা দেন, কোন কর্মী কি করছেন সব খবর রাখে দল। সেইমতো সকলকে সতর্ক করেন তিনি।
Sponsored

আরও পড়ুন : আবার লোডশেডিং করতে পারে: ভবানীপুরের নাগরিকদের পাশে থাকার বার্তা দিয়ে কর্মীদের সতর্ক করলেন মমতা
Sponsored

পাশাপাশি, প্রচারে কোন পথে এগোতে হবে সেই পথেরও দিক নির্দেশ করেন তিনি। উল্লেখ করেন, প্রচারের সময় বিজেপির দ্বিচারিতার তথ্য তুলে ধরতে হবে সাধারণ মানুষের কাছে।
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







