বাংলার শাসনভার থাকবে কার হাতে, জনতার রায় প্রকাশ্যে আসবে আগামী সোমবার (৪ এপ্রিল)। শনিবার দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন করা হচ্ছে। এদিন বিকেলে কাউন্টিং এজেন্টদের (Election Counting Agent) নিয়ে বিশেষ বৈঠক করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলের সর্বময় নেত্রী আগেই জানিয়েছিলেন ভোট গণনার দিন যতক্ষণ না তিনি সাংবাদিক বৈঠক করছেন, ততক্ষণ কেউ যেন গণনাকেন্দ্র ছেড়ে না যায়। এবার জানা গিয়েছে দলের তরফে যাঁরা দায়িত্বে থাকবেন তাঁদের রণকৌশল ঠিক করে দিতে আজ ভার্চুয়াল বৈঠক করতে চলেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। শোনা যাচ্ছে অভিষেকের ডাকা বৈঠকে সম্ভবত উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)।
গণনাকেন্দ্রের রণকৌশল নিয়ে আজ কাউন্টিং এজেন্টের সঙ্গে ভার্চুয়াল বৈঠক অভিষেকের, থাকবেন মমতাও
Sponsored

ভোট গণনার দিন তিনেক আগে শুক্রবার বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান অভিষেক। ঘণ্টা দুয়েকের বেশি সময় ধরে রুদ্ধদ্বার মিটিং হয় দুজনের মধ্যে। যদিও কী নিয়ে বৈঠক সেই সংক্রান্ত কিছু জানানো হয়নি তৃণমূল কংগ্রেসের তরফে। তবে মনে করা হচ্ছে, আগামী ৪ মে কীরকম ফলাফল হতে পারে সেই সংক্রান্ত অভ্যন্তরীণ রিপোর্ট নিয়ে রাজ্যের শাসকদলের দুই শীর্ষ নেতৃত্বের মধ্যে কথাবার্তা হয়েছে। গত লোকসভা নির্বাচনে নির্দিষ্ট কিছু আসনের জন্য গণনার কাজে ‘বিশেষ পর্যবেক্ষক’ নিয়োগ করেছিল তৃণমূল। এবারে সেরকম কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কিনা তা জানা যায়নি। তবে ভোট গণনার দিন ঠিক কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে কাউন্টিং এজেন্টেদের, কেমন হবে রণকৌশল এই সংক্রান্ত আলোচনা হবে আজ বিকেলের (চারটে থেকে শুরু হবে) ভার্চুয়াল বৈঠকে। গত বিধানসভা নির্বাচনে যেভাবে হাইভোল্টেজ কেন্দ্রগুলিতে কারচুপি করেছিল বিজেপি, এবারে যাতে সেই ধরণের কোনও ঘটনার না ঘটে সে কারণে মমতা-অভিষেকের নির্দেশের অপেক্ষায় তৃণমূল কংগ্রেস কর্মীরা।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







