মালদহের(Maldha) কালিয়াচকের ঘটনা নিয়ে প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীকে কোন খবর দেওয়া হয়নি। তাঁর সঙ্গে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি কেউ যোগাযোগ করছে না। বৃহস্পতিবার সাগরদীঘির ধুমুর পাহাড়ের জনসভা থেকে ক্ষোভ উগরে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)।
কালিয়াচকের অশান্তি বিজেপির গেমপ্ল্যান! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে তোপ মমতার
Sponsored

মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন, ''প্রশাসন এখন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে রয়েছে। মালদহের ঘটনা নিয়ে সুপ্রিম কোর্ট ঠিক বলেছে, বিজেপির গেমপ্ল্যান এটা, কোন রকম উত্তেজনায় পা দেবেন না। বিজেপি চায় এখানকার নির্বাচন বাতিল করে রাষ্ট্রপতি শাসন জারি করতে। এটা ওদের গেমপ্ল্যান।'' স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা চেয়ে মুখ্যমন্ত্রী তোপ দেগে বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রীর লজ্জা নেই, উনি ভোট কাটেন, NIA, CBI করেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা চাইছি, বাংলার ডেমোগ্রাফি বদল করিয়েছে অমিত শাহ, সেটাও কমিশনের সাহায্যে, নিজের বর্ডার সামলাতে পারে না, অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী। দিল্লী থেকে এল বাংলায় গন্ডগোল করতে, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে বিজেপি।''
Sponsored

এরপরেই জনগণের উদ্দেশে মুখ্যমন্ত্রী শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করার কথাও জানিয়ে দিলেন। এমনকি মালদহের ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণকে সমর্থন জানিয়ে তিনি বলেন, ''ঠিক বলেছে সুপ্রিম কোর্ট। আপনারা কি জানেন না, যাঁরা আন্দোলন করেছে তাঁদের বিরুদ্ধে সিবিআই করেছে, এনআইএ করেছে।”
Sponsored

প্রসঙ্গত, বুধবার রাত থেকে উত্তপ্ত মালদহের কালিয়াচক। সাতজন বিচারককে ৮ ঘণ্টা আটকে রাখার অভিযোগ ওঠে। তবে মধ্যরাতে তাঁদের উদ্ধারের পর কনভয়ে পাথর ছুড়ে গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও জানা গিয়েছে। এবার এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Sponsored

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee) জানালেন, ''আমার হাত থেকে সব ক্ষমতা নিয়ে নিয়েছে। কমিশন আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ। মুখ্যসচিব সহ সকলকে পাল্টে দিয়েছে। আমি আইপিএস, আইএএসদের আলাদা চোখে দেখিনা। কাউকে কেরালা কাউকে অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। ব্যর্থ হয়েছে কেন্দ্র। এখন কোন ঘটনা ঘটলে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি কেউ যোগাযোগ করছে না। আপনারা এভাবে আমাকে অপমান করছেন। রাত ১২টায় এক সাংবাদিকের থেকে জানতে পারলাম যে বিচারকদের ঘেরাও করা হয়েছে। বাংলাকে যখন কেন্দ্র কন্ট্রোল করছে তখন তাদের দায়িত্ব বাংলাকে শান্ত রাখা নিয়ন্ত্রণ রাখা। বিচারকদের নিরাপত্তা দিতে পারেনি কমিশন।''
Sponsored

সাধারণ মানুষকে ভোটাধিকারের আশ্বাস দিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ''মানুষের ক্ষোভ থাকতেই পারে। মুর্শিদাবাদ, মালদা উত্তর দিনাজপুর জুড়ে বিজেপির প্ল্যান অনুযায়ী সংখ্যালঘুদের নাম বাদ গেছে। আমার ভবানীপুরে কেন্দ্রে দেড়খানা ওয়ার্ডে সংখ্যালঘুদের নাম বাদ দেওয়া হয়েছে। এখানেও ঢেলে বাদ দিয়েছে। এটা সবাই জানি। ১ কোটি ২০ লাখ নাম বাদ গিয়ছে। তার জন্যই আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। সুপ্রিম কোর্ট তো সত্যি কথাই বলেছে, এটা হতে পারে না। যাদের অ্যাডজুডিকেশনে আছে, তাদেরটা আবার নতুন করে বিচার করতে হবে। যাদের বাতিল হয়েছে, তাদের জন্য ট্রাইবুনাল করে দিয়েছে, সেখানে আপিল করবেন। সেখানে আপনাদের যেতে বলেছে। আইনজীবী আমরা দেব। কিন্তু মনে রাখবেন, লড়াইটা আমাদের শান্তিপূর্ণ ভাবে করতে হবে। যদি আমার উপর বিশ্বাস থাকে, তাহলে দয়া করে উত্তেজনায় পা দেবেন না। রক্ষা করুন বাংলাকে। মুর্শিদাবাদকে রক্ষা করুন। নিজেদের অধিকার রক্ষা করুন। আমি তো বলেছি আপনাদের, কাউকে আমি বার করতে দেব না। কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না। আমার ওপর এটুকু বিশ্বাস নেই?”
Sponsored

এরপরেই মালদহের ঘটনায় নাম না-করে আসাদউদ্দিন ওয়েইসি এবং হুমায়ুন কবীরকে নিশানা করে তিনি বলেন, “হায়দরাবাদ থেকে কেউ উড়ে এল আর বিজেপি কটা গদ্দারকে টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করল, আপনাদের দিয়ে রাস্তা অবরোধ করল, বিচারকদের ঘেরাও করল। ফলাফলটা কী হল? ওরা হায়দ্রাবাদ থেকে উড়ে এসেছে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা বাধাবে বলে। বিজেপি বাংলাকে বিক্রি করতে চায়, ভাগ করতে চায়। বিজেপি সব কেড়ে নেবে, মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে, ইটা না চাইলে হিন্দু মুসলমান জোট বাঁধুন, এটা গণতন্ত্রের লড়াই, বাংলা বাঁচানোর লড়াই। আমি সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না, স্যেকুলারিজমে আমি বিশ্বাস করি, আমি দাঙ্গা সমর্থন করি না।”
-
-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







