ভাষা নিয়ে যে বিদ্বেষ বিজেপি শাসিত মহারাষ্ট্রে বিজেপির নেতা-মন্ত্রীরা তৈরি করেছিলেন তাকে কার্যত শিলমোহর দিয়েছেন মহারাষ্ট্রের পরিবহন মন্ত্রী প্রতাপ সরনায়েক (Pratap Sarnaik)। এবার তিনি জানিয়ে দিলেন ১৫ অগাস্টের মধ্যেই মারাঠি (Marathi) ভাষা শিখে নিতে হবে, যদি কেউ মহারাষ্ট্রে (Maharashtra) গাড়ি চালাতে চান।
১৫ অগাস্ট ডেডলাইন: গাড়িচালকদের মারাঠি না জানা বেআইনি, দাবি মহারাষ্ট্রের মন্ত্রীর
Sponsored

মারাঠি ভাষা না জেনে মহারাষ্ট্রে গাড়ি চালানো বা নির্মাণ শ্রমিকের কাজ করার জন্য সাধারণ মানুষের হাতে পরিযায়ী শ্রমিকদের বারবার হেনস্থা হওয়ার ঘটনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সেই হেনস্থা যে আসলে মহারাষ্ট্রের (Maharashtra) বিজেপি সরকারেরই পোষিত, তা এবার প্রমাণ করে দিলেন মহারাষ্ট্রের পরিবহন মন্ত্রী (transport minister) প্রতাপ সরনায়েক। জানিয়ে দিলেন মহারাষ্ট্রের গাড়ি চালাতে গেলে মারাঠি ভাষা জানতেই হবে। এটা আইন।
Sponsored

Sponsored

তবে শুধুমাত্র এখানেই থেমে থাকেননি মহারাষ্ট্রের পরিবহন মন্ত্রী (transport minister)। এবার রীতিমতো পরিযায়ী গাড়িচালকদের (cab driver) জন্য ডেডলাইন (deadline) সেট করে দিয়েছেন প্রতাপ সরনায়েক। তিনি স্পষ্ট জানালেন, শুক্রবার থেকে সমস্ত আরটিও-কে নির্দেশ দেওয়া হয়েছে গাড়িচালকদের এবার মারাঠি শেখাবে তারা। মহারাষ্ট্রে ব্যবসা করতে গেলে মারাঠি বলতেই হবে। এটা আইন। আর সেই আইন কেউ ভাঙতে পারে না। সবাই চাইলে ১৫ অগাস্টের মধ্যে মারাঠি ভাষা শিখে নিন। আমরা সহযোগিতা করছি। আইন ভাঙবেন না।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







