বিরোধী দল ভাঙিয়ে কোনওভাবে সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মরিয়া চেষ্টা বিজেপির। প্রতিদিন চলছে সেই হিসাব নিকাশ। সেই চক্রে পা বাড়িয়ে ২০ তৃণমূল সাংসদ অপারেশন টাইগারের শিকার। পরবর্তী টার্গেট কী মহারাষ্ট্রের শিবসেনার উদ্ধব গোষ্ঠী (Shivsena UTB)? নিজের দলের সাংসদদের অবস্থান জানতে যে বৈঠকের ডাক দিলেন দলের নেতা উদ্ধব ঠাকরে, তাতে সাড়া মিলেছে একশো শতাংশই, দাবি মুখপাত্র সঞ্জয় রাউতের (Sanjay Raut)। তবে এই ঘটনায় নতুন করে একটি দুটি বিরোধী সাংসদ (opposition MP) ভাঙানোর বিজেপির নতুন খেলাই প্রকাশ্যে, মত রাজনৈতিক মহলের।
তৃণমূলের পর শিবসেনা! বিরোধী শিবিরে ভাঙনের নতুন অঙ্ক মহারাষ্ট্রে
Sponsored

ইতিমধ্যেই শিবসেনা উদ্ধব গোষ্ঠীর নেতা আদিত্য ঠাকরে (Aditya Thackeray) তৃণমূলের দলত্যাগী সাংসদদের কড়া ভাষায় বিদ্ধ করেছেন। তবে নিজেদের দলের শক্তি ও ঐক্য নিয়ে এবার সচেতন উদ্ধব ঠাকরে। মহারাষ্ট্রে নতুন করে দল ভাঙানোর খেলা একনাথ শিণ্ডে খেলছেন কি না, তা যাচাই করতে রবিবার মাতশ্রীতে সাংসদদের বৈঠক ডাকেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। সেই বৈঠকের পরই নতুন করে দল ভাঙানোর জল্পনা শুরু।
Sponsored

শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত রীতিমত তালিকা দিয়ে দাবি করেছেন, মাতশ্রীর বৈঠকে সব সাংসদদের থেকেই ইতিবাচক বার্তা পাওয়া গিয়েছে। শিবসেনা উদ্ধব গোষ্ঠী ঐক্যবদ্ধ ও সৎ রয়েছে দলের প্রতি। রবিবার নয় সাংসদের মধ্যে সশরীরে উপস্থিত ছিলেন অনিল দেশাই, অরবিন্দ সাওয়ন্ত, সঞ্জয় পাতিল ও রাজাভা ওয়াজে। ছেলের অসুস্থতার জন্য ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ওমরাজে নিম্বালকর। অন্যদিকে হাসপাতালে ভর্তি স্ত্রীর পাশ থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাসুদেব ওয়াকচাউরে। সাংসদ নাগেশ অসিতকর স্থানীয় নির্বাচনে ব্যস্ত থাকায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। অন্যদিকে মেয়ের বিয়ে নিয়ে ব্যস্ত সাংসদ সঞ্জয় দেশমুখও ভার্চুয়ালি যোগ দেন। তবে সঞ্জয় জঠবের সঙ্গে ফোনে কথা হয় উদ্ধব ঠাকরের। তাঁর অনুপস্থিতির কারণ জানানো হয়নি। এছাড়াও রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত উপস্থিত ছিলেন।
Sponsored

Sponsored

প্রশ্ন উঠেছে সেখানেই। বাংলায় নির্বাচনের ফলাফল প্রকাশের পরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ডাকলে সেখানে যে সাংসদরা উপস্থিত ছিলেন আজ তাঁদের মধ্যে অনেকেই ঘুরপথে বিজেপির দিকে পা বাড়িয়েছেন। এমনকি ডাক্তার দেখানোর কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়িতে অপেক্ষা করিয়ে দিল্লি গিয়ে দলবদল করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এরপরেও শিবসেনার সাংসদরা বৈঠকে উপস্থিত রয়েছেন বলেই যে উদ্ধবের (Uddhav Thackeray) সঙ্গেও রয়েছেন, এই তত্ত্বে সিলমোহর পড়ছে কী?
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







