সম্প্রতি মহারাষ্ট্র থেকে একটি নৃশংস ঘটনা উঠে এসেছে, যেখানে নৃশংসভাবে পিটিয়ে মারা হয় বাংলার এক পরিযায়ী শ্রমিককে। শুধুমাত্র বাংলা বলার জন্য জেলে ভরে রাখা, মারধর করা থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার মত ঘটনাও সাম্প্রতিক সময়ে মহারাষ্ট্রে বারবার ঘটেছে। অথচ পুরসভা নির্বাচনের আগে ধরা পড়ল এক অদ্ভুত ছবি। দেখা গেল খুব মুম্বই শহরে বিজেপির নির্বাচনী প্রচারে (election campaign) সভা ভরাতে আনা হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদেরই (migrant labour)। মহারাষ্ট্রে বিজেপি, শিবসেনার শিণ্ডে শিবিরের জোটকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে থাকরে ভাইদের শিবির। এই পরিস্থিতিতে জনসমর্থন যে তাঁদের পক্ষে রয়েছে, দেবেন্দ্র ফাড়নবিশের (Devendra Fadnavis) বিজেপি তা প্রমাণ করতে ভিন রাজ্যের শ্রমিক দিয়ে লোক ভরানোর চেষ্টায়। ঘটনায় বাঙালি বিরোধী বিজেপির মহারাষ্ট্রে (Maharashtra) নির্বাচনে হারের আশঙ্কা অনুমান রাজনৈতিক মহলের।
Sponsored

বাংলা ভাষার পরিযায়ী শ্রমিক (migrant labour) দেখলেই অত্যাচার মহারাষ্ট্রের (Maharashtra) একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। অথচ নির্বাচনে সেই বাঙালি পরিযায়ী শ্রমিকদেরই ব্যবহার করতে বাধ্য হচ্ছে দেবেন্দ্র ফাড়নবিশের বিজেপি। সম্প্রতি মুম্বইয়ের শিবাজী পার্কে বিজেপির একটি সভায় একাধিক রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের দিয়েই মাঠ ভরায় বিজেপি। আর তা উঠে আসে মুম্বইয়ের একটি স্থানীয় সংবাদ মাধ্যমে।
Sponsored

Sponsored

শিবাজী পার্কের সভায় ১২ জানুয়ারি দেখা যায় প্রচুর পরিযায়ী শ্রমিকের ভিড়। তাঁদের মধ্যে কেউ দাবি করেন তাঁরা মধ্যপ্রদেশের বাসিন্দা। কেউ দাবি করেন তারা উত্তর প্রদেশ থেকে কাজের সন্ধানে মুম্বই এসেছেন। আবার দেখা যায় একদল বাঙালি পরিযায়ী শ্রমিকদেরও। তাঁরে দাবি করেন, যে বাড়িতে তাঁরা ভাড়া থাকেন সেই বাড়ির মালিকের কথা শুনেই তারা বিজেপির মিটিং শুনতে বাধ্য হয়েছেন। অথচ এই বাঙালি পরিবেশ শ্রমিকদেরই হেনস্থা থেকে খুন পর্যন্ত হতে হচ্ছে বিজেপি শাসিত মহারাষ্ট্রে, শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য। সেই মহারাষ্ট্রে ভোটের বাজারে ব্যবহার করতে হচ্ছে সেই বাঙালি পরিযায়ী শ্রমিকদেরই।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







