কলকাতা ৩৪°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামদেশগুরুত্বপূর্ণ

পঞ্চায়েত ভোটের ঠিক আগে প্রয়াত NCP প্রধান: মহারাষ্ট্র রাজনীতিতে অজিত-মৃত্যুতে ঘুরবে মোড়!

পঞ্চায়েত ভোটের ঠিক আগে প্রয়াত NCP প্রধান: মহারাষ্ট্র রাজনীতিতে অজিত-মৃত্যুতে ঘুরবে মোড়!

রাজনৈতিক নেতৃত্বের মৃত্যু তাঁদের ব্যক্তিগত জীবনের থেকে অনেক বেশি প্রভাব ফেলে রাজনীতির মঞ্চে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে থাকা অবস্থায় বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের (Ajit Pawar) মৃত্যুকে দেশের একাংশের রাজনৈতিকরা নাশকতা বলে উড়িয়ে দিচ্ছেন না। আদতে অজিত পাওয়ারের মৃত্যু মহারাষ্ট্রের (Maharashtra) রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে, এমন ইঙ্গিত মৃত্যুর দিন থেকেই ঘোরাফেরা শুরু করেছে।

Sponsored

Sranchi In Article

মহারাষ্ট্রে পঞ্চায়েত নির্বাচন আবহেই অজিত পাওয়ার মহাজুতি (Mahayuti) জোট ছাড়তে পারেন, এমন সম্ভাবনার কথা উঠেছিল। যদিও সেখানেই এনসিপি-র (NCP) রাজ্যসভার সাংসদ প্রফুল প্যাটেল (Praful Patel) স্পষ্ট জানিয়েছিলেন, শারদ পাওয়ার গোষ্ঠীর সঙ্গে অজিত পাওয়ার গোষ্ঠী মিলে যাওয়ার কোনও সম্ভাবনাই নেই। এনডিএ জোটের সঙ্গেই থাকছে এনসিপি। তবে সাংসদ তথা দলের কার্যকরী সভাপতি প্যাটেলের উত্তরেই সেই সম্ভাবনাও লুকিয়ে ছিল।

Sponsored

Merlin In Article

মহারাষ্ট্রে পঞ্চায়েত নির্বাচন ৫ ফেব্রুয়ারি। ইতিমধ্যেই মনোনয়ন জমা, তোলা এবং প্রতীক প্রদানের কাজ শেষ হয়ে গিয়েছে। মহাজুতি জোট ছেড়ে অজিত পাওয়ার (Ajit Pawar) তাঁর এনসিপি (NCP) নিয়ে সরে আসতে চাইলে এখন সেই উপায় আর নেই। তবে ৭ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল ঘোষণার পর সেই পথ খোলা থাকছে।

Sponsored

Camelia In Article

অজিত পাওয়ারের মৃত্যুর পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে এই মৃত্যুতে নাশকতার আশঙ্কা উড়িয়ে দেননি। এবং সেখানে তিনি অজিত পাওয়ারের বিজেপি জোট ছাড়ার সম্ভাবনার কথা উল্লেখ করেছেন। একইভাবে বিমান দুর্ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেসও। কংগ্রেস সাংসদ দ্বিগবিজয় সিং প্রশ্ন তোলেন, যে সংস্থার বিমান তিন বছর আগে মুম্বাইতে দুর্ঘটনায় পড়েছিল তাতেই কেন সওয়ার রাজ্যের উপমুখ্যমন্ত্রী।

Sponsored

Techno India In Article

আরও পড়ুন : অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় কেন সুপ্রিম নজরদারিতে তদন্ত: স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রীর

Sponsored

Shyam Sundar In Article

এনসিপি প্রধান অজিত পাওয়ারের মৃত্যুতে পারিবারিকভাবে বিভেদ ঘুচে যাওয়ার একটি ছবিও তৈরি হয়েছে। যেখানে শারদ পাওয়ার সস্ত্রীক সাক্ষাৎ করেছেন অজিত পাওয়ারের স্ত্রী সাংসদ সুনেত্রা পাওয়ারের সঙ্গে। দাদার মৃত্যুতে বৌদি সুনেত্রার পাশে দাঁড়িয়েছেন এনসিপি সাংসদ সুপ্রিয়া শুলে। অর্থাৎ এনসিপি-এর দুই গোষ্ঠী যে কাছাকাছি এসেছে তারও প্রমাণ মিলেছে পাওয়ারের মৃত্যুর দিনই।

Sponsored

Probe In Article

-

-

-

-

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →