দেশের সবথেকে পরিছন্ন শহরের তকমা। তারপরেও সেখানেই শুধুমাত্র সরকারি পরিষেবার পানীয় জল খেয়ে অসুস্থ সাধারণ মানুষ। মৃত্যু হয়েছে অন্তত ৭ জনের। এই পরিস্থিতিতে মৃতদের পরিবারকে কী ক্ষতিপূরণ (compensation), প্রশ্ন শুনে মেজাজ হারালেন মধ্যপ্রদেশের সংসদ বিষয়ক মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। এমনকি সাংবাদিককে (journalist) আশ্রব্য গালি দিতেও দ্বিধাবোধ করেননি বিজেপির দীর্ঘদিনের মন্ত্রী। কার্যত স্পষ্ট কোনও উপায় না দেখেই অপশব্দের খেলায় বিজেপির নেতারা।
শুদ্ধ শহরে জল খেয়ে মৃত ৭: কোথায় ক্ষতিপূরণ, প্রশ্নেই মেজাজ হারালেন বিজয়বর্গীয়
Sponsored

শহরে পানীয় জলের দূষণে এখনও পর্যন্ত মৃতদের পরিবারের সামনে কোনও উত্তর দিতে পারেনি মোহন যাদবের (Mohan Yadav) বিজেপি শাসিত সরকার। আবার এই ইন্দোরেরই (Indore) বিধায়ক তথা মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়। দীর্ঘসময় বিধায়ক থাকাকালীন কতটা দুর্নীতিগ্রস্ত কৈলাস, তা প্রমাণ করেছে জল দূষণের ঘটনা।
Sponsored

পরিস্থিতি সামাল দিতে রীতিমত হিমসিম কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। শেষ পর্যন্ত যাবতীয় হতাশা উগরে দিলেন সাংবাদিকের (journalist) উপর। সাম্প্রতিক ঘটনার পর্যালোচনা সেরে ফেরার পথে সাংবাদিকরা প্রশ্ন করেন কৈলাসকে। মৃতদের পরিবার ক্ষতিপূরণ না পাওয়া নিয়ে প্রশ্ন তোলা হয়। মেজাজ হারিয়ে কৈলাস প্রশ্নের উত্তর দেন মিডিয়া তার কোনও ক্ষতি করতে পারবে না। সেই সঙ্গে অশ্রাব্য গালাগালিও দেন সাংবাদিককে।
Sponsored

Sponsored

সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় ওঠে। এরপর সাফাই দিতেও ছাড়েননি কৈলাস। দাবি করে,ন দুদিন ধরে তাঁর লোকজন পরিস্থিতির সামলাতে এবং মানুষকে বিশুদ্ধ পানীয় জল দিতে বিনিদ্র রাত কাটাচ্ছে। সেখানে তাঁর কথার অপব্যাখ্যা করা হচ্ছে। যদিও পাল্টা নেটিজেনরা তুলে ধরেন, কিভাবে আগেও একাধিকবার মুখে লাগাম টানতে ব্যর্থ হয়েছিলেন বিজেপির দুঁদে নেতা।
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







