শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ (Madhyamik Result 2026)। পরীক্ষা শেষ হওয়ার ৮৫ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে ফলাফল। এবার রাজ্যের বহু শিক্ষক এসআইআর (SIR)-সহ বিভিন্ন ভোটের কাজে যুক্ত ছিলেন। ফলে খাতা দেখা এবং ফলপ্রকাশে দেরি হওয়ার একটা প্রবল আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু সমস্ত প্রতিকূলতা পেরিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যেই সমস্ত খাতা জমা পড়েছে। গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে পরীক্ষা চলেছিল ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এ বছর ৯ লক্ষ ৭১ হাজার পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। ২ হাজার ৬৮২টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৪৪ হাজারের বেশি। আর ছাত্রীর সংখ্যা ৪ লক্ষ ২৬ হাজারের বেশি। আরও পড়ুন: সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের
শুক্রবার ৮৫ দিনের মাথায় ফল প্রকাশ মাধ্যমিকের
Sponsored

শুক্রবার সকাল ১০.১৫ থেকে অনলাইনে ফল দেখা যাবে। সকাল সাড়ে ১০টায় অফিস থেকে মার্কশিট সংগ্রহ করবে স্কুলগুলি। বোর্ডের নিজস্ব ওয়েবসাইট www.wbbsedata.com বা www.wbbse.wb.gov.in দেখা যাবে ফল। এদিন সকাল নটার সময় সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করবেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







