ডবল ইঞ্জিন সরকারের (BJP Ruled govt.) শিক্ষাব্যবস্থার চূড়ান্ত অবনতির প্রমান প্রকাশ্যে! শিক্ষা ব্যবস্থা তলানিতে ঠেকেছে সেই নিয়ে সন্দেহের অবকাশ আগেই ছিল না এবার পরীক্ষার হলেও ঘটে গেল আজব ঘটনা। যেখানে স্কুলে জীবনের সবথেকে বড় পরীক্ষায় কড়া নজরদারি চালানোর কথা শিক্ষিকার সেখানে তিনি নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ফাঁস করলেন প্রশ্নপত্র। মধ্যপ্রদেশের বুরহানপুর জেলায় দশম শ্রেণির বোর্ড পরীক্ষা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
বিজেপি রাজ্যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস! গ্রেফতার শিক্ষিকা
Sponsored

মঙ্গলবার টুকাইথাড় এলাকার একটি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির ইংরেজি পরীক্ষা চলছিল। গার্ডের দায়িত্বে থাকা রাজকুমারী সোনি নামে এক শিক্ষিকা পরীক্ষা চলাকলীন মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আপলোড করেন। পুলিশের তরফে এই ঘটনায় দাবি করা হয়েছে তাঁর উদ্দেশ্য ছিল বাইরের কাউকে দিয়ে উত্তর তৈরি করে পরীক্ষার্থীদের সাহায্য করা। আরও পড়ুন: SIR শুনানির পরেও কাজের চাপ! কালিয়াচকে BLO মৃত্যুতে প্রশ্ন
Sponsored

কিন্তু এতকিছুর পরেও জেলা প্রশাসনের অদ্ভুত দাবি ‘প্রশ্ন ফাঁস’ হয়নি। পরীক্ষাকেন্দ্রের গোপনীয়তা ভাঙার মতো বিষয়টিকে তাঁরা গুরুত্ব দিতে নারাজ সেই কথা বলার অপেক্ষা রাখে না। এমন একটা গুরুতর অপরাধে ওই শিক্ষিকার বিরুদ্ধে মধ্যপ্রদেশ রিকগনাইজ়ড এগজ়ামিনেশন অ্যাক্ট এবং ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। ইন্দোর ডিভিশনের কমিশনার কর্তব্যে গাফিলতির অভিযোগে পরীক্ষাকেন্দ্রের সুপার জিতেন্দ্র কুমার কুলকার্নি এবং সহকারী সুপার অনিতা দীক্ষিতকে সাসপেন্ড করেছেন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







