লক্ষ্মীবারের বৃষ্টি ভেজা সন্ধ্যায় ইডেনে বঙ্গ-ভঙ্গ। কেকেআর (KKR) খেলতে নামছে কলকাতার শিল্পপতির দল লখনউ সুপার জায়ান্টাসের(LSG) বিরুদ্ধে। কলকাতার চাপ বাড়াতে পারেন ঋষভ পন্থ(Rishabh pant) এবং ইডেনের ভূমিপুত্র মহম্মদ শামি।
Sponsored

মেগা ম্যাচের আগে ঋষভ পন্থের (Rishabh pant)একটি বড় গুণ প্রকাশ্যে আনলেন এলএসজি’র স্পিন বোলিং কোচ কার্ল ক্রো। তাঁর কথায়, ‘পন্থ ওর কাজকর্মেই বোলারদের আত্মবিশ্বাসী করে দেয়। দলের বৈঠকে বোলারদের বিভিন্ন পরামর্শ মন দিয়ে শোনে। ওদের দৃষ্টিভঙ্গি এবং পরিকল্পনাকে বাড়তি গুরুত্ব দেয়। ব্যক্তিগতভাবে ওকে পাওয়া আমাদের কাছে সত্যিই সৌভাগ্যের।’
Sponsored

পন্থের আরও একটি গুণ সম্পর্কে ক্রো বলেন, “একটা জিনিস সবচেয়ে বেশি ভাল লাগে, সেটা যতই ছোট হোক না কেন। অধিনায়ক হিসাবে ঘরে ঢোকার সময় প্রত্যেককে ‘হ্যালো’ বলে হাত মেলায় পন্থ। নেতা হিসাবে এমন কাজ সতীর্থদের আরও স্বচ্ছন্দ করে তোলে। ওর এই বিষয়টা আমার খুবই ভাল লাগে।”
Sponsored

এউ ম্যাচের আগে নাইট শিবির চিন্তায় আবহওয়া নিয়ে। বৃবস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ অন্ধকার। কোথাও হাল্কা, কোথাও ভারী বৃষ্টি। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ।আলিপুর হাওয়া অফিস অবশ্য বলছে, বিকেল থেকে পরিস্থিতির উন্নতি হবে। অ্যাকিউওয়েদারের পূর্বাভাস—সন্ধে সাড়ে সাতটা নাগাদ টসের সময় বর্ষণ-সম্ভাবনা প্রায় শূন্য। ম্যাচ পুরো ৪০ ওভার হওয়ার সম্ভাবনা বেশি। তাপমাত্রা থাকবে ২৪-২৭ ডিগ্রির মধ্যে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







