- - -I genuinely wish the Finance Minister had taken the time to examine the sources of the information I tabled in the Lok Sabha last evening before delivering her reply. But perhaps expecting that degree of diligence and intellectual engagement is asking for too much. I come from… https://t.co/ny4tBgjSKJ
— Abhishek Banerjee (@abhishekaitc) February 11, 2026
উত্তর দেওয়ার আগে একবার যাচাই করলেন না! লোকসভায় অর্থমন্ত্রীর ভাষণে স্তম্ভিত অভিষেক
বাজেট বক্তৃতার জবাবী যে সব বক্তৃতা বিরোধী সাংসদরা দিয়েছেন, তার মধ্যে সব থেকে বেশি বিজেপির কেন্দ্রীয় সরকারকে যে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বক্তৃতাই বিচলিত করেছে, তা নিজেই লোকসভায় স্পষ্ট করে দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। অভিষেকের জিএসটি তোপ সামলাতে শেষ পর্যন্ত মিথ্যের আশ্রয় নিতে হল দেশের অর্থমন্ত্রীকে (Finance Minister)। সেখানেই আবারও স্পষ্ট হয়ে গেল অভিষেকের তুলে ধরা দুটি ভারতের (two India) ছবি।
বুধবার জবাবী ভাষণে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ দাবি করেন, চমকদার বাচনভঙ্গিতে দাবি করছেন, শিশুর জন্মের পরে দুধে (milk) জিএসটি, ডায়াপারে জিএসটি (GST)। স্কুলে পড়তে গেলে নোটবুকের উপর জিএসটি। হাসপাতালে কর। আমি বলছি, ২০১৭ সালে যখন জিএসটি আইন এসেছিল তখন থেকে দুধের উপর কোনও কর (tax) নেই। কোথা থেকে নিয়ে আসছেন এই কর?
পাল্টা তৃণমূলের তরফে তুলে ধরা হয়, শিশুদের জন্য বিক্রি হওয়া গুড়ো দুধে (dilute powdered milk) ৫ শতাংশ জিএসটি (GST) রয়েছে। ভারতের মায়েরা সেই জিএসটি দিয়েই দুধ কেনেন। সেই সঙ্গে সব ধরনের স্টেশনারি দ্রব্য যেমন – নোটবুকেও রয়েছে জিএসটি। এর সঙ্গে তুলে ধরা হয় সরকারি জিএসটির তথ্যও।
অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বুধবারের বক্তব্যের পরে অভিষেক স্পষ্ট প্রশ্ন তোলেন, আমি সত্যিই মনে করি লোকসভায় আমি যে প্রশ্ন তুলেছিলাম তার উত্তর দেওয়ার আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ অন্তত একবার সময় করে তথ্য যাচাই করে দেখতেন। তবে হয়তো সেইটুকু অধ্যাবসায় ও বুদ্ধিমত্তার সঙ্গে চলাটাও আমি একটু বেশি চেয়ে ফেলছি।
আরও পড়ুন : অভিষেকের প্রশ্নবাণ সামলাতে হিমসিম নির্মলা: লাগাতার মিথ্যে ভাষণ লোকসভায়
অর্থমন্ত্রীর কথাতেই যে আবার দুটি ভারতের অস্তিত্ব প্রমাণিত হয়ে যায়, তা তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, আমি দুটি ভারত থেকে আসছি। একটি যেখানে একটি পরিবার পেঁয়াজ কেনার জন্য প্রচুর কষ্ট সহ্য করে, যেখানে বেঁচে থাকাটাই বিলাসিতা। আরেকটি ভারত যেখানে দেশের অর্থ দফতরের (finance ministry) প্রধানরা বিরাজ করেন, সেখানে বলে দেওয়া হয় – এতে তাঁর কিছুই যায় আসে না, কারণ তিনি পেঁয়াজ (onion) খান না। নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) আপনাকে ধন্যবাদ, শুধুমাত্র দুটি ভারতের (two India) অস্তিত্ব প্রমাণ করা নয়, তার পার্থক্যকে এত সহজে তুলে ধরার জন্য।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







