ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি, দেশের মাটিতে শেষ ম্যাচে খেলে ফেললেন মেসি(Lionel Messi )? লা বোম্বোনেরাতে আর্জেন্টিনা( Argentina)-জাম্বিয়া ম্যাচ যেন হয়ে উঠল মেসির (Lionel Messi )বিদায় সম্বর্ধনার মঞ্চ। নীল সাদা বাহিনীর বড় জয়ের মধ্যেই মন খারাপ লিও ভক্তদের। আর নীল সাদা জার্সিতে ঘরের মাঠে নাও দেখা যেতে পারে মেসিকে।
Sponsored

ম্যাচ শুরুর আগে থেকেই স্টেডিয়াম জুড়ে মেসির নামে দর্শকদের জয়ধ্বনি এক আবেগঘন পরিবেশ তৈরি করে দিয়েছিল। তাতে নিজেকে আর ধরে রাখতে পারেননি মেসি। আবেগপ্রবণ মেসির চোখে ছিল জল। তাতেই জেগেছে নানা প্রশ্ন। ঘরের মাঠে শেষ ম্যাচ খেললেন বলেই কি মেসির চোখে জল? নাকি বিশ্বকাপের আগেই এটা দেশের জার্সিতে পাকাপাকি অবসরের ইঙ্গিত?
Sponsored

ম্যাচে দাপুটে পারফরম্যান্স করল বিশ্ব চ্যাম্পিয়নরা। ৪ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দিলেন জুলিয়ান আলভারেজ। ৪৩ মিনিটে গোল করলেন মেসি। পেনাল্টি থেকে গোলের সুবর্ণ সুযোগ থাকলেও সেটা নিলেন না। নিকোলাস ওটামেন্ডিকে পেনাল্টি মারতে দিলেন, তৃতীয় গোল এল আর্জেন্টিনার। ৬৮ মিনিটে জাম্বিয়ার ফুটবলাররা নিজেদের জালেই বল জড়িয়ে দেয়। ৯০ মিনিটে ৫-০ করেন ভ্যালেন্টিন বার্কো।
Sponsored

ম্যাচ শেষে মেসিকে ঘিরে আবেগের মহা বিস্ফোরণ। স্কালোনি বলেন, “মেসি নিজেই সিদ্ধান্ত নেবে। তবে আমি আশাবাদী ওকে আরও একটা বিশ্বকাপে দেখব। খনও মাঠে নেমে ও উপভোগ করছে। গোল করছে। এটাই ওকে এগিয়ে নিয়ে যাবে।সকলে ওকে দেখতে চায়। দলের সকলে মিলে চেষ্টা করব, যাতে ও আরও এক বার বিশ্বচ্যাম্পিয়ন হতে পারে। ”
Sponsored

এদিকে চোটের সমস্যায় ভুগছেন রোনাল্ডো। চোটের কারণে মেক্সিকোর বিরুদ্ধে পর্তুগালের প্রীতি ম্যাচে খেলতে পারেননি রোনাল্ডো। আমেরিকার বিরুদ্ধেও তিনি নেই। আপাতত সৌদি আরবে চোট সারাচ্ছেন পর্তুগিজ মহাতারকা।
Sponsored

-
Sponsored

-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







