নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের পর দিনই প্রথম দফায় ১৯২ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছিল (CPM Candidate Announcement) বামেরা। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে দ্বিতীয় দফায় ৩২জন প্রার্থীর নাম প্রকাশ করেছে। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এর আগে ১০ আসনে প্রার্থী ঘোষণা করেছে CPIML লিবারেশন। সব মিলিয়ে এখনও পর্যন্ত ২৯৪ আসনের মধ্যে ২৩৪ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করলো বামেরা। তবে এবারের তালিকাতেও জায়গা পেলেন না বর্ষীয়ান বাম নেতা সুজন চক্রবর্তী, মহম্মদ সেলিম বা শতরূপ ঘোষের মত বাম নেতারা। আরও পড়ুন: অপসারিত ৯ জেলাশাসককে নতুন দায়িত্ব রাজ্যের, কলকাতার দুই ডিইও-ও বদলি পদে
বামেদের দ্বিতীয় তালিকাতেও নাম নেই সুজন, সৃজন, সেলিম, শতরূপদের
Sponsored

ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে আইনজীবী শ্রীজীব বিশ্বাস। এই একই আসনে বিজেপির হয়ে বিরোধিতা করবেন দলবদলু শুভেন্দু অধিকারী। মীনাক্ষী মুখোপাধ্যায়ের গতবারের লড়ে আসা কেন্দ্র নন্দীগ্রাম থেকে লড়বেন বাম প্রার্থী শান্তি গিরি। এখানেও বিজেপির হয়ে লড়বেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই কেন্দ্রে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন পবিত্র কর। টালিগঞ্জে লড়বেন পার্থপ্রতিম বিশ্বাস। রানিনগরে সিপিএম প্রার্থী জামাল হোসেন। বালিগঞ্জে রয়েছে চমক। এখানে প্রার্থী হয়েছেন আফরিন বেগম। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের মৃত্য়ুতে বিক্ষোভে পথে নেমেছিলেন আফরিন। কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে সিপিএমের প্রতিনিধি দলেও দেখা গিয়েছিল তাঁকে। এবার সেই তরুণ মুখ আরফিনকে বালিগঞ্জের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। এই কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়াই করছেন হেভিওয়েট প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। বসিরহাটে সিপিএম প্রার্থী আইনুল আফরিন। ডায়মন্ড হারবারে সিপিএম প্রার্থী সমরেন্দ্রনাথ নাইয়া। তবে এখনও ৬০ বিধানসভা আসনে প্রার্থী তালিকা প্রকাশ বাকি আছে বামেদের। এখন এটাই দেখার সেই তালিকায় বড় কোনও চমক থাকে কিনা।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







