টি২০ বিশ্বকাপে(T20 World cup) গড়াপেটা বিতর্কের মধ্যেই উঠে এল বিস্ফোরক তথ্য। এবার বিশ্বকাপের জন্য জুড়ে গেল কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের(Lawrence Bishnoi gang) নাম। আগেই কানাডা দলকে নিয়ে গড়াপেটা বিতর্কে নাম জড়িয়েছে।
Sponsored

গড়াপেটা বিতর্কের কেন্দ্রবিন্দুতে কানাডা দলের অধিনায়ক দিলপ্রীত বাজওয়া। একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী কানাডার বিশ্বকাপ দল নির্বাচনের ক্ষেত্রে বিষ্ণোই গ্যাংয়ের (Lawrence Bishnoi gang)প্রভাব রয়েছে। এখানেই শেষ নয়, বহু ক্রিকেটারকে হুমকি দেওয়া হয়েছে যাতে তাঁরা অধিনায়ক হিসাবে দিলপ্রীতের নিয়োগকে সমর্থন করেন এবং কয়েকজনকে তো স্পষ্ট বলে দেওয়া হয়েছিল যে এর অন্যথা হলে তার পরিণাম ভয়ঙ্কর হতে পারে।
Sponsored

এখানেই শেষ নয়, এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, লরেন্স বিষ্ণোই গ্যাংকে কানাডায় সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষিত এক সহিংস অপরাধী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। পাশাপাশি তাদের সরাসরি এই ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে। বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধেই গায়ক সিধু মুসেওয়ালার হত্যার অভিযোগ রয়েছে। বাজওয়ার হঠাৎ করে অধিনায়কত্বের পদে উঠে আসার কারিগরও এই গোষ্ঠীই।
Sponsored

বিশ্বকাপে ম্যাচ গড়াপেটার বিতর্কে তদন্ত শুরু করেছে আইসিসির তদন্তকারী দল। গড়াপেটার অভিযোগ প্রসঙ্গে আইসিসি ইন্টেগ্রিটি ইউনিটের অন্তর্বর্তী জেনারেল ম্য়ানেজার অ্যান্ড্রু এফগ্রেভ সম্প্রতি ক্রিকইনফো'কে দেওয়া বিবৃতিতে বলেন, "কানাডা ব্রডকাস্ট কর্পোরেশনের তরফে সম্প্রচারিত অনুষ্ঠানটি সম্পর্কে তারা অবগত ৷ কিন্তু তদন্ত প্রক্রিয়ার স্বার্থে দুর্নীতিদমন শাখা এখনই এই বিষয়ে কোনও মন্তব্য করবে না ৷"
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







