বৈভব সূর্যবংশীতে মজেছে ক্রিকেট বিশ্ব। সদ্য সমাপ্ত আইপিএলে সব থেকে চর্চিত নাম বৈভব( Vaibhav Sooryavanshi)। আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সের পর এবার ভারতীয় সিনিয়র দলের দরজায় কড়া নারছেন ১৫ বছরের কিশোর ক্রিকেটার। এবার বৈভবের( Vaibhav Sooryavanshi) পড়াশোনার খরচ বহন করার কথা ঘোষণা করলেন প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদি(Lalit Modi)।
Sponsored

সমাজ মাধ্যমে বৈভবের প্রশংসা করেন এবং বিহারের ক্রিকেটারের পড়াশোনার সম্পূর্ণ খরচ বহন করার ঘোষণা করেন। ললিত লিখেছেন, বিশ্বের যে কোনোও প্রান্তে গিয়ে পড়াশোনা করলেও তাঁর সমস্ত শিক্ষার দায়িত্ব তিনি নেব এবং একটি স্কলারশিপ দেওয়ার বন্দোবস্ত করব। এই স্কলারশিপ তাঁর করা রানের জন্য নয়, বরং তাঁর সাহস, আত্মবিশ্বাস এবং কোটি কোটি ভারতীয় তরুণকে দেওয়া অনুপ্রেরণার জন্য।
Sponsored

এখানেই শেষ নয় ১৫ বছরের কিশোর ক্রিকেটারের ভূয়সী প্রসংশা করে একটি ইংরেজি ওয়েবসাইটতে দেওয়া সাক্ষাৎকারে মোদি বলেন, এই গ্রহের জনপ্রিয়তম ব্যক্তি হবেন বৈভব। হলিউড , বলিউডের তারকাদের থেকেও বড় স্টার হবেন। তবে একটাই পরামর্শ টাকার কথা কখনও ভেবো না। নিজের স্বাভাবিক খেলাটা খেলে যাও। আমি দেখতে পাচ্ছি বৈভব সূর্যবংশী ২০০ রান করছেন টি২০-তে।
Sponsored

সদ্য সমাপ্ত আইপিএলে নজর কেড়েছেন বৈভব সূর্যবংশী। দল ফাইনালে না উঠলেও পুরস্কার মঞ্চে একাধিকবার ধ্বনিত হল বৈভবের নাম। ওরেঞ্জ ক্যাপ সহ পাঁচটি পুরস্কার জিতে নিলেন ১৫ বছরের কিশোর।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







