বিধানসভা নির্বাচনের আগে থেকেই জেলায় জেলায় বেড়েছে নাকা চেকিং। এর মাঝেই শুক্রবার সকালে নিউ টাউনের সিটি সেন্টারের (New Town City Centre) কাছে একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ নগদ টাকা। এই বিপুল পরিমান টাকা কোথা থেকে এল, সেটা নিয়ে কোনও সঠিক কাগজপত্র দেখাতে পারেননি চালক। বাগ ভর্তি ওই টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে গাড়িতে থাকা ঠাকুর সুরজিৎ আভেশংকে। তিনি গুজরাটের সর্দারভাশ, ধর্মোদা, তহসিল-চানস্মা এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর।
Sponsored

পুলিশ জানিয়েছে রুটিন নজরদারি চলাকালীন ফ্লাইং স্কোয়াড টিম (FST) নিউটাউনের সিটি সেন্টার ২ (New Town City Centre) এলাকায় একটি সুইফট ডিজায়ার গাড়ির গতিবিধি সন্দেহজনক মনে করে। গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হয়। কিন্তু গাড়ির ডিকি খুলতেই একটি ব্যাগ দেখে সেটা খোলা হয়। খুলতেই চক্ষু চড়কগাছ অফিসারদের। ব্যাগের মধ্যে থরে থরে সাজানো টাকার বান্ডিল। সবমিলিয়ে আছে ২৫ লক্ষ টাকা। ঠাকুর সুরজিৎ আভেশং ছাড়া আর কেউ গাড়িতে ছিলেন না। ওই টাকা কোথা থেকে এল জানতে চাইলে যথাযথ তথ্য দিতে পারেননি সুরজিৎ। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সেই নিয়েও বিশেষ কিছু তিনি বলতে পারেননি। এরপর ইকো পার্ক থানার পুলিশ ২৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে গ্রেফতার করে সুরজিৎকে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







