আফ্রিকার চিতা প্রজাতির বাড় বাড়ন্ত ভারতের মাটিতে। মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে জন্ম নিল আরও তিন চিতাশাবক (cheetah cub)। একমাসের কিছু বেশি ব্যবধানে দুটি চিতা (cheetah) সন্তানের জন্ম দিল, যা কুনো তো বটেই দেশের ইতিহাসে প্রথম। দুটি ক্ষেত্রেই মা আফ্রিকা (Africa) থেকে উড়িয়ে আনা চিতার মা হওয়ার নজির তৈরি হল।
Sponsored

বুধবার কুনো জাতীয় উদ্যানে তিনটি সন্তানের জন্ম দিয়েছে দক্ষিণ আফ্রিকা (South Africa) থেকে আসা গামিনী। এর আগে একবার গামিনী (Gamini) দুটি সন্তানের জন্ম দিয়েছিল। এবার তিনটি সুস্থ সন্তানের জন্ম হয়েছে বলেই জানানো হয়েছে জাতীয় উদ্যান (Kuno National Park) কর্তৃপক্ষের তরফ থেকে। এর ফলে ভারতে জন্ম নেওয়া চিতার সংখ্যা বেড়ে হল ২৭। মোট চিতার সংখ্যা হল ৩৮।
Sponsored

Sponsored

ফেব্রুয়ারি মাসেই কুনো জাতীয় উদ্যানে আফ্রিকার নামিবিয়া (Namibia) থেকে আসা আশা নামের চিতা সন্তানের জন্ম দিয়েছিল। সেই সময় জন্ম হয়েছিল ৫টি চিতার। তবে এই সব চিতাশাবকের সুস্থভাবে বেড়ে ওঠা এখন চ্যালেঞ্জ বিজেপি পরিচালিত মধ্যপ্রদেশ ও কেন্দ্রের বন মন্ত্রকের। ইতিমধ্যেই কুনো জাতীয় উদ্যান এলাকায় মানুষ-পশু সংঘাতে চিতার মৃত্যুর ঘটনাও বিরল নয়।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







