তিনটি নয় চারটি শাবকের জন্ম দিয়েছে চিতা গামিনী। ১৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছিলেন মধ্যপ্রদেশের (Madhyapradesh) কুনো জাতীয় উদ্যানে(Kuno National Park) গামিনী শাবকগুলির জন্ম দিয়েছে। ঠিক ৯ দিন পর আজ, শুক্রবার ভূপেন্দ্র (Bhupender Yadav) জানিয়েছেন সেদিন গামিনী ৪ শাবকের জন্ম দিয়েছিল। শাবকগুলির (cub) ছবি-সহ চিতাটির (cheetah) ছবি পাওয়া গিয়েছে। মাঠ পর্যায়ের এবং পশুচিকিৎসা দলগুলির নিবিড় পর্যবেক্ষণের সময় চতুর্থ শাবকের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। চারটি শাবক (cub) বর্তমানে সুস্থ এবং ভালো আছে। দক্ষিণ আফ্রিকার এই চিতাটি (cheetah) দ্বিতীয় বারের জন্য শাবক প্রসব করল। ভারতে চিতার সংখ্যা ৩৯। তার মধ্যে ২৮টি শাবকের জন্ম ভারতেই। আরও পড়ুন : কুনোয় এলো নতুন ‘অতিথি’: তিন সন্তানের মা হল গামিনী ২০২২ সালের সেপ্টেম্বরে নামিবিয়া থেকে পাঁচটি স্ত্রী এবং তিনটি পুরুষ চিতা আনা হয়েছিল কুনো জাতীয় উদ্যানে। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১২টি চিতা আনা হয়েছিল কুনোয়। তার পর বেশ কয়েকটি চিতার মৃত্যুতে চিতা প্রকল্প নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। - - - - -