বেলেঘাটার একাধিক প্রকল্পের প্রস্তাব থেকে শুরু করে বুলডোজার নীতির বিরোধিতা এবং দলীয় কর্মীদের মিথ্যে মামলায় না ফাঁসানোর দাবি জানিয়ে প্রশাসনিক বৈঠকে শুধু মৌখিক নয়, লিখিত প্রস্তাব দিয়েছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। বুধবার, নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে কুণালই একমাত্র বিধায়ক, যিনি চিঠি লিখে প্রস্তাব দেন।
প্রশাসনিক বৈঠকে বেলেঘাটার কোন্ কোন্ প্রকল্পের লিখিত প্রস্তাব মুখ্যমন্ত্রীকে দিলেন কুণাল?
Sponsored

শাসক-বিরোধী বিধায়কদের নিয়ে নবান্ন সভাঘরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। কলকাতা, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনার প্রশাসনিক বৈঠকে বিজেপি (BJP) বিধায়কদের পাশাপাশি ছিলেন তৃণমূলের (TMC) প্রায় ২০ জন বিধায়ক। ফিরহাদ হাকিম (Firhad Hakim), কুণাল ঘোষ (Kunal Ghosh), জাভেদ খান, নয়না বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক বিরোধীদলেক জনপ্রতিনিধি। ভোট পরবর্তী হিংসা, হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, রাস্তা সম্প্রসারণ, হকারদের ভবিষ্যৎ-সহ একাধিক বিষয় নিয়ে বৈঠকে মাইকে বলার পরে, প্রস্তাবও জমা দেন কুণাল। তিনিই একমাত্র বিধায়ক যিনি লিখিত চিঠিতে প্রস্তাব তালিকা দিয়েছেন।
Sponsored

বেলেঘাটার কোন্ কোন্ প্রকল্পের প্রস্তাব মুখ্যমন্ত্রীকে দেন কুণাল? তিনি লেখেন,
“মুখ্যমন্ত্রী হিসেবে আপনাকে বিধায়ক হিসেবে আমার প্রথম চিঠি। শুভেচ্ছা থাকল।
নির্বাচনোত্তর সন্ত্রাসে তৃণমূল কংগ্রেসের বহু কর্মী এবং পরিবার বিপন্ন। সে বিষয়ে নির্দিষ্ট কিছু বক্তব্য আছে। সেগুলি এবং আমার নির্বাচনী এলাকার উন্নয়নের লক্ষ্যে কয়েকটি বিষয় জানাচ্ছি।
আমার নির্বাচনকেন্দ্র বেলেঘাটার উন্নয়নে কিছু কাজ আগে হয়েছে। এখন আরও কিছু কাজ জরুরি ভিত্তিতে করতে চাই। বিষয়গুলি জানালাম।“ এর পরেই একের পর এক, সুভাষ সরোবর থেকে সার্কুলার ক্যানেল সংস্কার, বেলেঘাটা আইডি হাসপাতাল, ডাঃ বি সি রায় শিশু হাসপাতালে পরিকাঠামো উন্নয়ন-সহ বিভিন্ন সংস্কারমূলক কাজে প্রস্তাব দেন কুণাল। 
Sponsored

পাশাপাশি, কুণাল লিখিত দাবি জানান, “নির্বাচনোত্তর সন্ত্রাসে ঘরছাড়াদের ঘরে ফিরতে দেওয়া হোক।
রাজনৈতিক প্রতিহিংসায় কাজের ক্ষেত্রে বাধাদান বন্ধ হোক।
তৃণমূল কংগ্রেসের দখল হয়ে যাওয়া পার্টি অফিস অবিলম্বে ফিরিয়ে দেওয়া হোক।“
Sponsored

বেলেঘাটার তৃণমূল বিধায়ক অনুরোধ জানান, “বেলেঘাটা কেন্দ্রের মধ্যে কোনো হকার উচ্ছেদের সিদ্ধান্ত হলে প্রথমেই বুলডোজার না চালিয়ে আলোচনার সুযোগ দেওয়া হোক। সারা বাংলার ক্ষেত্রেও আমি একজন বিধায়ক হিসেবে এই দাবি জানাচ্ছি।“
আরও খবর: তোলাবাজি, জমিদখল-সহ একাধিক অভিযোগ! বহিষ্কৃত বিধায়ক সন্দীপনের বিরুদ্ধে থানায় নালিশ প্রিয়াঙ্কার
Sponsored

কুণাল ঘোষই একমাত্র বিধায়ক যিনি তাঁর প্রকল্পের প্রস্তাব লিখিত আকারে মুখ্যমন্ত্রীর কাছে জমা দিয়েছেন।
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







