ফের বড় পর্দায় অভিনয় দেখা যাবে প্রাক্তন সাংসদ-সাংবাদিক কুণাল ঘোষকে, ক্রীড়া সাংবাদিক দুলাল দের (Dulal De) পরিচালনার দ্বিতীয় ছবি 'ফাঁদ'-এ। রবিবাসরীয় দুপুরে বাইপাসের ধারে একটি অভিজাত ক্লাবে ছবির নাম ও পোস্টার (Poster) প্রকাশ করা হল। ছিলেন পরিচালক, প্রযোজক-সহ অভিনেতা-অভিনেত্রীরা। আরআর ইভেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ছবির (Film) কাজ শুরু হবে আগামী মাস থেকেই। 

Sponsored

দুলালের পরিচালনায় প্রথম ছবি 'অরণ্যর প্রাচীন প্রবাদ'। সেই ছবির বিষয়বস্তু ছিল রহস্য নির্ভর। বলা ভালো এক নতুন গোয়েন্দার সঙ্গে পরিচয় করিয়েছিলেন তিনি। এবারের ছবির গল্প এগিয়েছে ফুটবল নিয়ে। তবে ছবির বিষয় নিয়ে এখনই খুব বিস্তারিত আলোচনা চাইছেন না কেউই। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ঋত্বিক চক্রবর্তী (Ritwik Chakraborty) থেকে অনির্বাণ চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, ইশা সাহা, সুহোত্র মুখোপাধ্যায়- সবাই জানালেন ফিল্ম নিয়ে দুলালের প্যাশনের কথা। একই সঙ্গে ছবির নামটা যে অত্যন্ত কৌতুহল জাগায় সেটাও বলেন তাঁরা। শুধু অনির্বাণ ইঙ্গিত দেন, ছবিতে তাঁরা কেউই "ধোয়া তুলসী পাতা" নন। 

Sponsored

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা সাংবাদিক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সঞ্চালক অরিজিৎ চক্রবর্তী জিজ্ঞাসা করেন, কোনটা বেশি শক্ত কাজ নেতা হওয়া না অভিনেতা? উত্তরে কুণাল জানান, নাটক, সিনেমা, সাহিত্য এইসবের প্রতি তাঁর গভীর অনুরাগ। তবে অভিনয় থেকে অনেকেই রাজনীতিতে গিয়ে সফল হয়েছেন। তাহলে উল্টোটাই বা হবে না কেন!

Sponsored

ছবি সম্পর্কে পরিচালক দুলাল দে (Dulal De) জানালেন, গত প্রায় পাঁচ বছর ধরে এই ছবি নিয়ে তিনি ভাবছেন। কিন্তু সঠিক সময়টা আসছিল না। সেই কারণেই দেরি। ক্রীড়া সাংবাদিকের ছবি- ফুটবল রয়েছে। তবে এই ছবি যে খেলাধর্মী ছবি নয়, আদ্যন্ত পলিটিকাল- সেটা জানিয়ে দিলেন পরিচালক। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ফুটবল তারকা ব্যারিটো। তাহলে তিনিও কি থাকছেন ছবিতে? জল্পনা উসকে দুলাল বললেন, থাকতেও পারে! সব মিলিয়ে দুলালের 'ফাঁদ' আগ্রহ জাগালো বাংলা সিনে দর্শকদের।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







