কলকাতা মেট্রোর শিয়ালদহ-সল্টলেক সেক্টর ফাইভ শাখায় নতুন বিপত্তি। সোমবার সকালে সেখানে মেট্রোর উড়ালপুলের নিচের অংশের চাঙড় খসে পড়া নিয়ে নতুন আতঙ্ক ছড়ালো। ঘটনার পরে সেন্ট্রাল পার্ক মেট্রো (Central Park Metro) স্টেশন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করে বিধাননগর পুলিশ (Bidhannagar Police)। ঘটনাস্থলে পরিস্থিতি পর্যবেক্ষণে আসেন মেট্রোর (Kolkata Metro) একাধিক আধিকারিক। সোমবার রাত থেকেই মেরামতির প্রতিশ্রুতি মেট্রো কর্তৃপক্ষের।
খসে পড়ল সেন্ট্রাল পার্কে মেট্রোর চাঙড় : ভূমিকম্পের ফল!
Sponsored

সোমবার সকালে সেন্ট্রাল পার্ক মেট্রো (Central Park Metro) স্টেশনের উড়ালপুলের নিচের দিকে হঠাৎই চাঙড় খসে পড়ে। এরপর গোটা এলাকায় উড়ালপুলে লম্বা ফাটল চোখে পড়ে। গোটা বিষয়টি বিধাননগর পুলিশের নজরে আসতেই তাঁরা কলকাতা মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।
Sponsored

সকালেই মেট্রোর একাধিক আধিকারিক সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন পরিদর্শনে যান। আপাতত সেন্ট্রাল পার্কের রাস্তায় চাঙড় খসে পড়া এলাকা দিয়ে পুলিশের ব্যারিকেড তৈরি করা হয়েছে। কোনও রকম দুর্ঘটনা এড়াতে পদক্ষেপ পেয়েছে বিধাননগর পুলিশ। সেইসঙ্গে মেট্রো কর্তৃপক্ষকেও দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছে।
Sponsored

Sponsored

যদিও কিভাবে এই ফাটল ও চাঙড় খসে পড়ার ঘটনা ঘটলো তা নিয়ে নিশ্চিত নন মেট্রোর আধিকারিকরা। সম্প্রতি কলকাতায় যে জোরালো ভূমিকম্প (earthquake) হয়েছে তার প্রভাবে এমন হয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে মেট্রোর তরফে। তবে সোমবার রাত থেকেই মেরামতির কাজ শুরু করার প্রতিশ্রুতি দিয়েছেন মেট্রোর আধিকারিকরা।
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







