রবিবারের ভোগান্তির রেশ সোমবারেও। ছুটির দিনের পর কাজের সপ্তাহের প্রথম দিন সকালেই বড়সড় মেট্রো বিভ্রাটের শিকার হলেন মেট্রোর ব্লু (Blue Line Metro) লাইনের যাত্রীরা। অফিস টাইমে একাধিক মেট্রো বাতিল এবং মেট্রো দেরি করে চলায় চরম নাকাল হতে হল। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ— প্রায় প্রতিটি স্টেশনেই উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খেতে হয় স্টেশন কর্তৃপক্ষকে। মেট্রো সূত্রের খবর, কবি সুভাষ স্টেশনে পরিকাঠামো উন্নয়নের কাজের জন্য রবিবার দিনভর মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। আরও পড়ুন: পরপর বাইকে ধাক্কা বাসের: তপসিয়ায় মর্মান্তিক মৃত্যু ১ জনের, গুরুতর আহত ২
সপ্তাহের শুরুতেই ফের মেট্রো বিভ্রাট, অফিস টাইমে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা
Sponsored

সোমবার সকাল থেকেই নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামমুখী ট্রেনগুলি অত্যন্ত ধীর গতিতে চলছিল বলে অভিযোগ। এর পাশাপাশি আপ ও ডাউন— দুই লাইনেই পর পর বেশ কয়েকটি মেট্রো বাতিল করতে হয়। দক্ষিণেশ্বরে মেট্রোর অপেক্ষায় থাকা এক যাত্রী ক্ষোভ উগরে দিয়ে বলেন, "সকাল সকাল পর পর দুটো মেট্রো বাতিল করা হয়েছে। স্টেশনে থিকথিকে ভিড়। অনেক কসরত করে একটা ট্রেনে উঠতে পারলেও ভিতরে পা রাখার জায়গা নেই।" অন্য একজন অভিযোগ করেন, "প্রতিটি স্টেশনেই ২ থেকে ৩ মিনিটের বেশি সময় দাঁড়াচ্ছিল মেট্রো। ভিড়ের চাপে দরজা বন্ধ হচ্ছে না।"
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







