আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে অবশেষে জয় হাসিল করল অজিঙ্ক রাহানের দল। নবাবের শহরে এই ম্যাচ ছিল নাটকীয়তায় ভরা।
Sponsored

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় লখনউ। ব্যাটিং ব্যর্থতা অব্যাহত কেকেআরের। লখনউ দলের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৫ রান তুলল নাইটরা। এই ম্যাচে পুরোপুরি ব্যর্থ কেকেআরের(KKR) টপ অর্ডার।
Sponsored

Sponsored

১৫ বলে ১০ রান করে ফের আউট কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক রাহানে।২১ বলে ৩৪ রান করলেন গ্রিন। কেকেআর ব্যাটারদের ব্যর্থতার মধ্যেই মান রাখলেন রিঙ্কু। শেষ ওভারে দিগ্বেশকে চারটি ছয় মারলেন রিঙ্কু। উঠল ২৬ রান। ৫১ বলে ৮৩ রানে অপরাজিত থাকলেন রিঙ্কু। লখনউয়ের মহসিন খান একাই সাজঘরে ফেরালেন কলকাতা নাইট রাইডার্সের ৫ ব্যাটারকে।
Sponsored

অল্প রানের পুঁজি নিয়েই দুরন্ত বোলিং করলেন নাইট বোলাররা। লখনউ দলের ব্যাটিংয়ের হাল বেহাল, এই ম্যাচেও সেই ধারা অব্যাহত থাকল। বরুণ, বৈভবরা ম্যাচে ফেরালেন কেকেআরকে।মার্করামের ৩১ এবং পন্থের ৪২ বাদ দিলে বাকি লখনউ ব্যাটাররা পুরোপুরি ফ্লপ। ফলে জয়ের দুয়ারে পৌছে যায় কেকেআর। কিন্ত শেষ বলে লখনউয়ের দরকার ছিল সাত রান, কিন্তু কার্তিক ত্যাগীর বলে ছক্কা মেরে ম্যাচকে সুপার ওভারে নিয়ে গেলেন শামি।
Sponsored

সুপার ওভারে বোলিং শুরু করে কেকেআর। বল হাতে কামাল করলেন সুনীল নারিন।নিকোলাসকে প্রথম বলে নিকোলাস পুরানকে আউট করলেন। এরপরের বলে ১ রান করেন পন্থ।তৃতীয় বলে মার্করামকে ফেরালেন। পাওয়েল রিঙ্কুর যুগলবন্দিতে ক্যাচ। ২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে প্রথম বলেই চার মেরে জেতালেন রিঙ্কু সিং।ম্যাচ জিতে ৮ নম্বরে উঠে এল কেকেআর. টিকিয়ে রাখল প্লে অফের আশা।
Sponsored

রঘুবংশীর আউট নিয়ে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান কলকাতা নাইট রাইডার্সের কোচ সহ তারকাখচিত কোচিং স্টাফ,ম্যাচের পঞ্চম ওভারের ঘটনা। প্রিন্স যাদবের মিডল ও অফ স্টাম্পে ব্যাক অফ লেংথ বল মিড অনে ঠেলে রান নিতে ছুটেছিলেন তিনি। অর্ধেক পথ পেরিয়েও এসেছিলেন। গ্রিন রাজি না থাকায় দ্রুত ঘুরে ক্রিজে ফেরার চেষ্টা করতে গিয়ে ডাইভ দেন অঙ্গকৃষ। সেই সময়ই মহম্মদ শামির থ্রো এসে লাগে তাঁর গায়ে। প্রথমে লখনউ দলের পক্ষ থেকে হালকা আবেদন উঠলেও বিষয়টি স্পষ্ট ছিল না। পরে আউট দেওয়া হয়।এতেই বিতর্ক সৃষ্টি হয়।
-
-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







