-
কেকেআর(KKR) নয়, শাহরুখ খানের দলের নতুন নাম হওয়া উচিত কেকে 'হার'। পাঁচ ম্যাচ হয়ে গেল এখনও জয়ের দেখা নেই নাইটদের ।ঘরে বাইরে যেখানে খেলতে নামছে হার যেন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে অজিঙ্কে রাহানের দলের।
সাম্প্রতিক অতীতে এমন হতশ্রী পারফরম্যান্স নাইটদের আইপিএলের ইতিহাসে খুঁজে পাওয়া যাচ্ছে না । চারটি ম্যাচে হার একটি ম্যাচে বৃষ্টি কোনক্রমে হারের হাত থেকে বাঁচিয়ে দেয় কেকেআরকে(KKR)। না হলে টানা পাঁচ ম্যাচে হারের মুখ দেখতে হতো কলকাতার দলকে। আদতে পাঁচ ম্যাচে হারেরই শামিল।
খাতায়-কলমে তারকা-খচিত দল ।কিন্তু হলে কি হবে, কিং খানের ফ্র্যাঞ্চাইজির কর্তাদের না আছে কোন প্ল্যান না আছে সঠিক পরিকল্পনা। কাকে পাওয়া যাবে কাকে পাওয়া যাবে না সেটা না ভেবেই দল গড়লেন নিলামে মোটা অংকের টাকা দিয়ে ।
গ্রিনের জন্য ২৫ কোটির বেশি খরচা করলেন কেকেআর কিন্তু খাতায়-কলমে পারফরম্যান্স দেখুন ।বোলিং করতে পারছেন না ব্যাটিংয়ের হাল বেহাল।। পাথিরানাকে ১৮ কোটি খরচ করে দলে নিলেন, কিন্তু এখনও এসে উপস্থিত হতে পারলেন না। নাইটদের অন্যতম ভরসা বুড়ো নারিন। কিন্তু নারিন যে নিয়ে অচল সেটা তো বুঝতেই পারছেন না কেকেআর কর্তারা। কোন কোটা তন্ত্রে নারিন খেলেন? আর রাচিন রবীন্দ্র এর মত সাম্প্রতিক সময় সেরা অলরাউন্ডার রিজার্ভ বেঞ্চে বসে থাকেন সেটা উত্তর দিতে পারবেন অভিষেক নায়ার। বোলিংয়ে কোন প্ল্যান বি নেই । রিংকু সিং ডাহা ফ্লপ। মিলিয়ে কেকেআরের স্থান এখন তলানিতে ।
কেকেআরের সঙ্গে নাম জড়িয়ে আছে বলিউড বাদশার নাম। কিং খান তিনি কি দলের পারফরম্যান্স দেখছেন না ?নিশ্চয়ই দেখছেন , এবার একবারই দলের খেলা দেখতে স্টেডিয়ামে এসেছিলেন ।সেদিন তার শরীরে ভাষাই বলে দিচ্ছিল দলের পারফরম্যান্স নিয়ে তিনি কতটা বিরক্ত । উত্তেজিত ভাবে কথা বলতে দেখা যায় সিইও ভেনকি মাইসোরের সঙ্গে। আর কোন ম্যাচে শাহরুখকে কোন মাঠে দেখা যায়নি। দলের এমন পারফরম্যান্স থাকলে কর্ণধার কোন মুখে আসবেন?
আগামী রবিবার রাজস্থান এর বিরুদ্ধে ম্যাচ ইডেনে। এই ম্যাচই সম্মান রক্ষা শেষ সুযোগ কেকেআরের কাছে।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







