আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স।
Sponsored

প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় কেকেআরের হার। পর পর দু ম্যাচে হেরে শুরুতেই চাপে নাইট ব্রিগেড।
Sponsored

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় কেকেআর। ঘরের মাঠে রান চেজ করার রণকৌশল নেয় নাইট শিবির। এই ম্যাচেও কেকেআর দল অপরিবর্তিত ছিল।
Sponsored

ইডেনে শুরুটা খারাপ করেনি সানরাইজার্স। ট্রভিস হেড অভিষেক শর্মার ওপেনিং জুটি তোলে ৮২ রান ।কমলা বাহিনীতে প্রথম ধাক্কা দিলেন কার্তিক ত্যাগী। ৪৬ রান করে হেড ফিরলেন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে। প্রথম পাওয়ার প্লে তে ৮৭ রান তোলে সানরাইজার্স।
Sponsored

এরপরই খেলায় ফিরল কেকেআর। এক ওভারে দুই উইকেট নিলেন ব্লেসিং। প্রথমে ঈশানকে ১৪ , অভিষেক শর্মাকে ৪৮ রানে আউট করলেন। অভিষেকের ম্যাচ দুরন্ত তালুবন্দি করলেন বরুণ। অনিকেত ভরমা ১ রানে আউট হলেন অনুকূল রায়ের বলে।
Sponsored

চেপে ধরলেও হায়দরাবাদকে চাপে ফেলতে পারল না কেকেআর। ক্লাসেন ও নীতিশ রেড্ডি জুটি ৫০ রানের পার্টনারশিপ গড়ে অরেঞ্জ আর্মিকে বিপদের হাত থেকে রক্ষা করলেন। দু জনে ৮২ রানের পার্টনারশিপ তৈরি করলেন। শেষ পর্যন্ত ৩৯ রানে বৈভব ফেরালেন নীতিশকে। পরের বলেই ফেরালেন সুনীল ওড়ারাকে। ৩৫ বলে ৫২ রান করেন ক্লাসেন। শেষ ওভারে দু উইকেট নিয়ে মোট ৪ উইকেট দিলেন ব্লেসিং।
নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৬ রান তুলল সানরাইজার্স।
Sponsored

ব্লেসিং এর ৪ উইকেট ছাড়াও বৈভব দুটি, অনুকূল ও ত্যাগী একটি করে উইকেট নেন।
ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী ছিলেন ফিল আলেন কিন্তু ৭ বলে ২৮ রানে আউট হলেন নাইট ওপেনার। রাহানে এই ম্যাচে ব্যর্থ। ৮ রানে আউট হলেন কেকেআর অধিনায়ক। গ্রিন, রমনদীপ, নারিন, ব্যাট হাতে শুধুই ব্যর্থতা।। এই ম্যাচেও অর্ধশতরান করলেন অঙ্গকৃষ, রিঙ্কু ৩৫ রান করলেও দলকে জেতাতে পারলেন না । ১৬১ রানেই শেষ কেকেআরের ইনিংস। প্রাক্তন নাইট উনাদকাট ৩ উইকেট নিলেন।
-
-
-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







