এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kallyan Banerjee) পাশে দাঁড়ালেন দলেরই সাংসদ কীর্তি আজাদ (Kirti Azad)। অভিষেককে (Abhisekh Banerjee) নিয়ে করা কল্যাণের মন্তব্যকে সমর্থন করলেন তিনি। শুক্রবার কীর্তি বলেছেন, "তাঁর ক্ষোভকে গুরুত্ব দেওয়া উচিত এবং তা অযৌক্তিক নয়।" একইসঙ্গে কীর্তি আশাবাদী যে, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) হস্তক্ষেপ করে দ্রুত পরিস্থিতি সামাল দেবেন।
কল্যাণকে সমর্থন: মমতার হস্তক্ষেপে ঠিক হবে সব, আশাবাদী কীর্তি
Sponsored

বিধানসভা নির্বাচনে ফলপ্রকাশের পর থেকেই তৃণমূল কংগ্রেসের অন্দরে মতপার্থক্য ও অসন্তোষের জল্পনা বাড়ছিল। কল্যাণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বলেন 'আমাকে বেছে নিন অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে'। এই পরিস্থিতিতে কীর্তি বলেন, "কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের একজন পুরনো ও নিবেদিতপ্রাণ নেতা এবং তিনি কোথাও যাচ্ছেন না। আরও পড়ুন: বেলডাঙা মামলায় তদন্তে NIA-ই! আগের আমলের মামলা প্রত্যাহার করল বিজেপি সরকার
Sponsored

কীর্তির কথায়,"কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন ফাইটার। শুরু থেকেই তিনি দিদির সঙ্গে রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি আবেগপ্রবণ মানুষ, তাঁর আবেগের প্রতি সম্মান জানানো উচিত।" তাঁর মতে, "একটি গুরুত্বপূর্ণ আইনি মামলায় তাঁকে (কল্যাণ বন্দ্যোপাধ্যায়) আস্থায় না নিয়ে অন্য একজন আইনজীবীর হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল, যার ফলে তাঁর অসন্তোষ তৈরি হওয়া স্বাভাবিক।" তাঁর বক্তব্য, দলের তরফে আগেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এই সিদ্ধান্তের কথা জানানো উচিত ছিল। শেষ মুহূর্তে বিষয়টি জানানো ঠিক হয়নি।"
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







