ভোটার তালিকায় নাম নেই পরিবারের বাকি সদস্যদের। যাঁর ছিল ভোট দিয়ে ফেরার পথে মৃত্যু হল তাঁর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে(Keshpur Incident)। মৃত ভোটারের নাম ইসরাতন বিবি (৫৬)। কেশপুর ব্লকের ১২ নম্বর সরিষাখোলা গ্রাম পঞ্চায়েতের ভোটার ছিলেন ইসরাতন।
কেশপুরে ভোট দিয়ে ফেরার পথে মৃত্যু তালিকায় নাম থাকা পরিবারের একমাত্র সদস্যের
Sponsored

মৃতের পরিবার সূত্রে খবর, পাঁচ সদস্যের ওই পরিবারের কারোরই নাম ছিল না ভোটার তালিকায়। এসআইআরের নাম কেটেছে নির্বাচন কমিশন। একমাত্র ওই মহিলারই নাম ছিল। পরিবারের কারোরই নাম না থাকায় চাপে ছিলেন ইসরাতন। মৃতার স্বামী লবাব জান আলি জানিয়েছেন, সকালে স্ত্রীকে নিয়ে ভোট কেন্দ্রে গিয়েছিলেন তিনি। কিন্তু ভোট দিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ এই মৃত্যু হয় স্ত্রীর। খবর পেয়ে কেশপুরের তৃণমূল প্রার্থী শিউলি সাহা ঘটনাস্থলে ছুটে যান। মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করে তিনি জানান, জ্ঞানেশ কুমারের জ্ঞানচক্ষু কবে খুলবে? ভোটার তালিকা থেকে পরিবারের সবার নাম বাদ দিয়েছে কমিশন। এই নিয়ে চিন্তায় ছিলেন তিনি ভোট দিয়ে বাড়ি ফেরার পথেই মৃত্যু হল তাঁর। খুবই দুঃখজনক এই মৃত্যু।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







