রাজনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে ব্রিটেনের প্রধানমন্ত্রীর (UK Prime Minister) পদ থেকে ইস্তফা দিলেন কিয়ের স্টার্মার (Keir Starmer)। একই সঙ্গে লেবার পার্টির (Labour Party) নেতৃত্ব থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি। সোমবার লন্ডনের ১০, ডাউনিং স্ট্রিটে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে তিনি এই ঘোষণা করেন। ইস্তফা দেওয়ার আগে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে ফোনে কথা বলে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন স্টার্মার।
ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ের স্টার্মার, লেবার পার্টির নেতৃত্ব থেকেও ইস্তফা
Sponsored

ঘোষণার সময় আবেগপ্রবণ হয়ে বিদায়ী প্রধানমন্ত্রী জানান, আগামী নির্বাচনে তাঁর নেতৃত্ব নিয়ে দলের অন্দরেই প্রশ্ন উঠেছিল। দলের সেই সিদ্ধান্ত তিনি সহজভাবে মেনে নিয়েছেন। দেশের দায়িত্ব ছাড়ার পর এবার তিনি পরিবারকে বেশি সময় দেবেন বলে জানান। ২০২৪ সালে বিপুল ভোটে জিতে ক্ষমতায় এলেও মাত্র দু'বছরের মাথায় স্টার্মারের জনপ্রিয়তা হ্রাস পায়। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং অভিবাসন নীতি নিয়ে সাধারণ মানুষের অসন্তোষের জেরে দলের ভেতরেই তাঁর ওপর চাপ বাড়ছিল। আরও পড়ুন: কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো
Sponsored

স্টার্মারের পদত্যাগের ফলে গত এক দশকে এই নিয়ে সাত জন প্রধানমন্ত্রী ডাউনিং স্ট্রিট ছাড়লেন। তবে প্রধানমন্ত্রী পদত্যাগ করলেও ব্রিটেনে এখনই সাধারণ নির্বাচন হচ্ছে না। নতুন নেতা ও প্রধানমন্ত্রী বেছে নিতে লেবার পার্টির কিছুটা সময় লাগবে, তাই আপাতত স্টার্মার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাতে পারেন বলে জানা গিয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







