কলকাতা ৩৪°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামদেশ

ছুটির খাতায় নতুন কলাম: সরকারি দফতরেও 'মেন্সট্রুয়েশন লিভ' স্বীকৃত

ছুটির খাতায় নতুন কলাম: সরকারি দফতরেও 'মেন্সট্রুয়েশন লিভ' স্বীকৃত

অফিসের হাজিরা খাতায় এখন আর শুধু ক্যাজুয়াল বা সিক লিভ নয়, সসম্মানে জায়গা করে নিয়েছে 'মেন্সট্রুয়েশন লিভ' (Menstruation Leave)। গত বছরের নভেম্বর মাসেই কর্নাটক (Karnataka) সরকার মহিলা কর্মীদের জন্য মাসে একদিন করে সবেতন ঋতুকালীন ছুটির নির্দেশিকা দিয়েছিল। কিন্তু বৃহস্পতিবার সেই নীতিকে নতুন করে স্বীকৃতি দিল কর্নাটক শিক্ষা দফতর।

Sponsored

Sranchi In Article

এদিন কর্নাটক স্কুল শিক্ষা দফতরের কমিশনার বিকাশ সুরলকর এক নির্দেশিকা জারি করে জানিয়েছেন, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হল কর্মক্ষেত্রে মহিলাদের মনোবল বাড়ানো এবং তাঁদের শারীরিক বাস্তবতাকে প্রশাসনিক স্বীকৃতি দেওয়া।

Sponsored

Merlin In Article

১৮ থেকে ৫২ বছর বয়সী মহিলা কর্মীরা এখন শারীরিক কষ্ট লুকিয়ে কাজ করার বদলে অনায়াসেই মাসে একদিন এই বিশেষ ছুটি নিতে পারবেন। ১২ নভেম্বর ২০২৫-এর নির্দেশিকা অনুযায়ী, স্থায়ী কর্মী থেকে শুরু করে চুক্তিভিত্তিক বা আউটসোর্সড—সব স্তরের মহিলারাই এই অধিকারের আওতায় এসেছেন।

Sponsored

Camelia In Article

সম্প্রতি এই নিয়ম চালু হওয়ার পর বেঙ্গালুরুর এমএস বিল্ডিং কমপ্লেক্সে এক ভিন্ন ছবি দেখা গেল। ক্লার্ক অনিতা রামকৃষ্ণ সকাল সোয়া ন’টা নাগাদ ল্যাপটপ বন্ধ করে বাড়ির পথ ধরলেন। পিঠের যন্ত্রণা আর পিরিয়ডসের ক্লান্তি নিয়ে তাকে আর লড়াই করতে হয়নি; বরং অনলাইনের নির্দিষ্ট পোর্টালে গিয়ে সরাসরি আবেদন জানালেন সদ্য চালু হওয়া মেন্সট্রুয়েশন লিভের। ১২ বছরের কর্মজীবনে এই প্রথম কোনো লুকোছাপা বা মিথ্যে অজুহাত ছাড়াই নিজের শারীরিক বাস্তবতাকে স্বীকৃতি দিতে পারলেন তিনি। অনিতার মতে, "সিস্টেম অন্তত এটা মেনে নিয়েছে যে প্রতি মাসে আমরা কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাই। এটাই আমাদের বড় জয়।"

Sponsored

Techno India In Article

২০২৫-এর এই নতুন নীতি অনুযায়ী,
১৮ থেকে ৫২ বছর বয়সী মহিলারা এই ছুটি পাবেন।
ছুটির মেয়াদ হল মাসে ১ দিন করে অর্থাৎ বছরে মোট ১২ দিন।
এটি বেতনসহ ছুটি।
কোনও মেডিক্যাল সার্টিফিকেটের দরকার নেই।
ইলেকট্রনিক এমপ্লয়ি ডেটাবেস সিস্টেমে আবেদন করতে হবে।
ক্যাজুয়াল লিভ যিনি অনুমোদন করেন, তিনিই এটি মঞ্জুর করবেন।

Sponsored

Shyam Sundar In Article

তবে, প্রশাসনের পক্ষ থেকে কিছু নির্দিষ্ট নিয়মও বেঁধে দেওয়া হয়েছে যাতে কাজের গতি বজায় থাকে এবং এই নির্দেশিকার অপব্যবহার রোধ করা যায়। নির্দেশিকায় বলা হয়েছে, যে মাসের ছুটি সেই মাসেই নিতে হবে, পরের মাসে তা যোগ হবে না। এই ছুটি অন্য কোনো ছুটির সঙ্গে জোড়া যাবে না। শিক্ষা দফতরের সেকশন অফিসার শোভা কে-র মতে, জরুরি ফাইল বা আদালতের মামলার মতো গুরুত্বপূর্ণ কাজ থাকলে আগাম পরিকল্পনা বা বিকল্প ব্যবস্থা রাখা বাধ্যতামূলক।

Sponsored

Probe In Article

গদাগ জেলার মীনাক্ষী হুজারের মতো কর্মীরা মনে করছেন, হাজিরা খাতায় আলাদা কলাম থাকায় এখন আর ছুটির কারণ নিয়ে সহকর্মীদের ফিসফাস শুনতে হবে না। এটি সামাজিক জড়তা কাটাতে সাহায্য করবে।

শুধু সরকারি দফতর নয়, এই পদক্ষেপের আদলে আইটি সেক্টর এবং গার্মেন্টস ফ্যাক্টরিগুলিতেও নিয়ম তৈরির কাজ শুরু হয়েছে। কর্নাটকের এই পদক্ষেপ কর্মক্ষেত্রে এক নতুন দিশা দেখাল, যেখানে নারীর শারীরিক অবস্থাকে দুর্বলতা নয়, বরং তা স্বাভাবিক বাস্তবতা হিসেবে দেখা হচ্ছে। মেন্সট্রুয়েশন লিভ এখন আর কোনও গোপন সমঝোতা নয়, বরং একটি সুনির্দিষ্ট প্রশাসনিক অধিকার।

-

-

-

-

-

-

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →