রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত কাঁথি পুরবোর্ড (Kanthi Municipality) ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর (Municipal and Urban Development Department)। শুক্রবারই এই চিঠি পাঠানো হয়েছে। প্রশাসক হিসেবে বসানো হল মহকুমাশাসক ধুমাল প্রতীক অশোককে। এই পরিস্থিতিতে কাঁথি পুরসভায় নির্বাচনের সম্ভাবনা।
Sponsored

কাঁথি পুরসভার ২১ টি ওয়ার্ডের ১৩জন পুর-প্রতিনিধি ইস্তফা দিয়েছেন। কাঁথি পুরসভা (Kanthi Municipality) নিয়ে মহকুমাশাসকের তরফে একটি রিপোর্ট জেলাশাসক মারফত ১৩ মে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরে জমা পড়ে। তাতে পুরসভায় অচলাবস্থা তৈরি উল্লেখ করা হয়। পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে গত ১৮ মে শোকজ নোটিশও পাঠানো হয়েছিল তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভার বোর্ড-অফ-কাউন্সিলরকে। তবে, ততদিনে পদত্যাগ করেছেন ভাইস চেয়ারম্যান-সহ ১৩ জন তৃণমূল কাউন্সিলর।
Sponsored

এক আগে অভিযোগ ওঠে পুরসভার চেয়ারম্যান অফিসে যাচ্ছেন না। ফলে কাজকর্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে। অস্থায়ী কর্মীরা নিয়মিত পরিষেবা দেওয়া সত্ত্বেও দু’মাস ধরে বেতন পাচ্ছেন না বলে অভিযোগ। ৫,৭, ১১, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের পুর-প্রতিনিধিদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছিলেন স্থানীয়রাও।
আরও খবর: ‘গোপন অ্যালগরিদম’, ১৫০ কেন্দ্রে জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ! বাংলার ভোট নিয়ে কমিশনকে নিশানা অঞ্জলির
Sponsored

সোমবার রাজ্যের সব পুরসভার উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করেন পুর-নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। ওই বৈঠকে কাঁথি পুরসভার প্রসঙ্গ ওঠে বলে সূত্রের খবর। সেখানে মহকুমাশাসককে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছিলেন পুরমন্ত্রী। এবার তাঁকেই পুরবোর্ড ভেঙে প্রশাসকেই দায়িত্ব দেওয়া হল।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







