সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হওয়া হামলার প্রতিবাদ করতে গিয়ে রবিবার হুগলির চন্ডীতলায় আক্রান্ত শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পুলিশে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হয়েছে তৃণমূল সাংসদের তরফে।

অভিষেকের উপর হামলার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত কল্যাণ
Sponsored

জানা গিয়েছে রবিবার সকালে হুগলির চন্ডীতলা এলাকায় বিক্ষোভ কর্মসূচি ছিল তৃণমূলের। আচমকা কল্যাণকে দেখে "চোর চোর" স্লোগান দিতে থাকেন কিছু মানুষ। দেখানো হয় কালো পতাকাও। অভিযোগ সেই সময় পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি। এরপরই শারীরিক হেনস্থর শিকার হন বর্ষীয়ান সাংসদ। বেছে বেছে তৃণমূলকে টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কল্যাণ। জনরোষের জেরে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। এই নিয়ে পরপর দুদিনে তৃণমূলের দুই সাংসদ এভাবে হেনস্থার শিকার হওয়ায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







